Joshua 13:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের সম্মুখস্থ সীহোর নদী থেকে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যা কেনানীয়দের অধিকার হিসেবে ধরা হয়; গাজা, অসদোদ, অস্কিলোন, গাত ও ইক্রোণ— ফিলিস্তিনীদের এই পাঁচ জন শাসনকর্তার দেশ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে; দক্ষিণ দিকে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্য্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ ভূপালের দেশ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ জন ভূপালের দেশ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(মিশরের পূর্বদিকে সিহোর থেকে উত্তরে এক্রোন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল গাজা, আসদোদ, আস্‌কেলন, গাৎ এবং এক্রোণের পাঁচজন ভূস্বামীর অধীনে ছিল)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের সীহোর নদী থেকে উত্তরে ইক্রোণ সীমান্ত পর্যন্ত অঞ্চল তুমি এখনও অধিকার করো নি| জায়গাটা এখন কনানীয়দেরই থেকে গেছে| তোমাকে এখনও ঘসা, অস্দোদ, অস্কিলোন, গাত এবং ইক্রোণের পাঁচজন পলেষ্টীয় নেতাকে পরাজিত করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের সামনে সীহোর নদী থেকে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যা কনানীয়দের অধিকারের মধ্য; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচজন শাসকের দেশ,