Joshua 13:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং অর্ধেক গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, উজের বাশনস্থ রাজ্যের এসব নগর মানশার পুত্র মাখীরের সন্তানদের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধ-সংখ্যার অধিকারে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি) মনঃশির ছেলে মাখীরের বংশধরদের জন্য—তাদের গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার জন্য এটি অধিকার হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অর্দ্ধ গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, ওগের বাশনস্থ রাজ্যের এই সকল নগর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানগণের অর্দ্ধ-সংখ্যার অধিকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অর্ধ গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, ওগের বাশনস্থ রাজ্যের এই সকল নগর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানগণের অর্ধ-সংখ্যার অধিকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দের অর্ধেক জায়গা এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী শহর। এই দুই শহর থেকে বাশনের রাজা ওগ রাজত্ব করতেন। এই জায়গাগুলো মনঃশির ছেলে মাখীরের অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দের অর্ধেক জায়গা এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী শহর। এই দুই শহর থেকে বাশনের বাদশাহ্ উজ রাজত্ব করতেন। এই জায়গাগুলো মানশার ছেলে মাখীরের অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ দেশের মধ্যে আছে গিলিয়দের অর্ধেকটা, অষ্টারোৎ এবং ইদ্রিয়ী| (গিলিয়দ, অষ্টারোৎ আর ইদ্রিয়ী শহরে রাজা ওগ বাস করত|) এই সব জায়গা দেওয়া হয়েছিল মনঃশির পুত্র মাখীরের পরিবারকে| সেই পরিবারের অর্ধেক লোক এই জায়গা পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং অর্ধেক গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, ওগের বাশনের রাজ্যের এই সব নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানদের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার অধিকার হল।