Joshua 13:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরিকোর সমীপে জর্ডানের পূর্বপারে মোয়াবের সমভূমিতে মূসা এসব অধিকার অংশ করে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরীহোর সমীপে যর্দ্দনের পূর্ব্বপারে মোয়াবের তলভূমিতে মোশি এই সকল অধিকার অংশ করিয়া দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরীহোর সমীপে যর্দনের পূর্বপারে মোয়াবের তলভূমিতে মোশি এই সকল অধিকার অংশ করিয়া দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যর্দনের ওপারে যিরীহোর পূর্ব দিকে মোয়াবের সমভূমিতে ঐ সব জায়গা সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা জর্ডানের ওপারে জেরিকোর পূর্ব দিকে মোয়াবের সমভূমিতে ঐ সব জায়গা সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের সমতল অঞ্চলে থাকার সময় মোশি এদের অধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত পরিবারগোষ্ঠীকে মোশি এই জমি দিয়েছিলেন| যখন মোয়াব সমতলে লোকরা তাঁবু গেড়েছিল তখন মোশি এই জমিটি দান করেছিলেন| জায়গাটা হচ্ছে যিরীহোর পূর্বে যর্দন নদীর পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরীহোতে যর্দ্দনের পূর্বপারে মোয়াবের সমভূমিতে মোশি এই সব অধিকার অংশ করে দিয়েছিলেন।