Joshua 13:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লেবির বংশকে মূসা কোন স্থান অধিকার হিসেবে দেন নি; ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ তাদের অধিকার, যেমন তিনি তাদের বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লেবি-গোষ্ঠীকে তিনি কোন সম্পত্তি দেন নি; তাদের কাছে সদাপ্রভু যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুই ছিলেন তাদের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লেবি-গোষ্ঠীকে তিনি কোন সম্পত্তি দেন নি; তাদের কাছে মাবুদ যে ওয়াদা করেছিলেন সেই অনুসারে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্‌ই ছিলেন তাদের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবি গোষ্ঠীকে মোশি কোন ভূসম্পত্তির অংশ দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত নৈবেদ্যেই তাদের জীবিকা নির্বাহ হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি পরিবারগোষ্ঠীকে মোশি কোন জমি জায়গা দেন নি| ইস্রায়েলের প্রভু ঈশ্বর কথা দিয়েছিলেন লেবি পরিবারগোষ্ঠীর জন্য তিনি নিজেই হবেন তাদের অধিকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছিলেন।