Joshua 13:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিবলীয়দের দেশ ও হর্মোণ পর্বতের তলস্থিত বালগাদ থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত, সূর্যোদয় দিকস্থ সমস্ত লেবানন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিব্লীয়দের অঞ্চল; এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিব্লীয়দের দেশ ও হর্মোণ পর্ব্বতের তলস্থিত বাল্গাদ হইতে হমাতের প্রবেশস্থান পর্য্যন্ত, সূর্য্যোদয় দিক্স্থ সমস্ত লিবানোন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিব্লীয়দের দেশ ও হর্মোণ পর্বতের তলস্থিত বাল্গাদ হইতে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত, সূর্যোদয় দিক্স্থ সমস্ত লিবানোন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিব্লীয়দের এলাকা, পূর্ব দিকে হর্মোণ পাহাড়ের নীচে বাল্গাদ থেকে হমাৎ পর্যন্ত সমস্ত লেবানন এবং লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ী এলাকা, অর্থাৎ সীদোনীয়দের সমস্ত দেশ। আমি নিজেই ইস্রায়েলীয়দের সামনে থেকে এদের সবাইকে তাড়িয়ে দেব। আমি তোমাকে যেমন নির্দেশ দিয়েছি সেই অনুসারেই তুমি এই দেশটা সম্পত্তি হিসাবে ইস্রায়েলীয়দের দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিব্লীয়দের এলাকা, পূর্ব দিকে হর্মোণ পাহাড়ের নীচে বাল্গাদ থেকে হামা পর্যন্ত সমস্ত লেবানন এবং লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ী এলাকা, অর্থাৎ সিডনীয়দের সমস্ত দেশ। আমি নিজেই বনি-ইসরাইলদের সামনে থেকে এদের সবাইকে তাড়িয়ে দেব। আমি তোমাকে যেমন নির্দেশ দিয়েছি সেই অনুসারেই তুমি এই দেশটা সম্পত্তি হিসাবে বনি-ইসরাইলদের দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিব্লীয়দের দেশ, হার্মোন পর্বতের সানুদেশে অবস্থিত বেহল-গাদ থেকে লেবো-হামাৎ পর্যন্ত সমগ্র লেবানন প্রদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি গিব্লী সম্প্রদায়ের দেশটাও এখনও দখল করতে পারো নি| তাছাড়াও বাল্গাদের পূর্বদিকে লিবানোন| জায়গাটা হর্মোণ পর্বতশৃঙ্গ পাদদেশ থেকে লেবো হমাথ পর্যন্ত বিস্তৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিব্লীয়দের দেশ ও হর্মোণ পর্বতের নিচে বাল্গাদ থেকে হমাতের প্রবেশস্থান পর্যন্ত, সূর্য্য উদয়ের দিকে সমস্ত লিবানোন;