Joshua 13:6 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পর্বতময় প্রদেশ-নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি বনি-ইসরাইলদের সম্মুখ থেকে তাদের অধিকারচ্যুত করবো; তুমি কেবল তা অধিকার হিসেবে ইসরাইলের জন্য নির্ধারণ কর, যেমন আমি তোমাকে হুকুম করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লিবানোন হইতে মিষ্রফোৎময়িম পর্য্যন্ত পর্ব্বতময় প্রদেশ-নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিব; তুমি কেবল তাহা অধিকারার্থে ইস্রায়েলের জন্য নিরূপণ কর, যেমন আমি তোমাকে আজ্ঞা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লিবানোন হইতে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পর্বতময় প্রদেশ নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিব; তুমি কেবল তাহা অধিকারার্থে ইস্রায়েলের জন্য নিরূপণ কর, যেমন আমি তোমাকে আজ্ঞা করিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবানন থেকে মিস্রফোৎ-মায়িম পর্যন্ত পার্বত্য অঞ্চলের সকল অধিবাসীদের এবং সীদোনীদের আমি নিজে ইসরায়েলীদের সম্মুখ থেকে বিতাড়িত করব। তুমি শুধু আমার নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের উত্তরাধিকার স্বরূপ এই সব অঞ্চল তাদের মধ্যে বণ্টন করে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সীদোনের লোকরা লিবানোন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পাহাড়ি দেশে বাস করে| কিন্তু ইস্রায়েলের লোকদের স্বার্থে ঐসব দেশের সমস্ত লোককে আমি বার করে দেব| এই দেশের কথা অবশ্যই মনে রাখবে ইস্রায়েলীয়দের কাছে দেশ ভাগ করে দেবার সময় যা বললাম সে রকম করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লিবানোন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানদের সামনে থেকে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব; তুমি শুধু তা অধিকার হিসাবে ইস্রায়েলের জন্য নির্দিষ্ট কর, যেমন আমি তোমাকে আদেশ করলাম।