Joshua 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন অধিকার হিসেবে নয়টি বংশকে ও মানশার অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক্ষণে অধিকারার্থে নয় বংশকে ও মনঃশির অর্দ্ধ বংশকে এই দেশ অংশ করিয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক্ষণে অধিকারার্থে নয়টি বংশকে ও মনঃশির অর্ধ বংশকে এই দেশ অংশ করিয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের নয় গোষ্ঠী এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে তুমি সম্পত্তি হিসাবে তা ভাগ করে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের নয় গোষ্ঠী এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোককে তুমি সম্পত্তি হিসাবে তা ভাগ করে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন নয় গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর বাকী অর্ধেক লোকজনের মধ্যে এই দেশ বণ্টন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নটি পরিবারগোষ্ঠী এবং মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেকের মধ্যে দেশটা ভাগ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন অধিকারের জন্য নয়টি বংশকে ও মনঃশির অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।”