Joshua 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশার সঙ্গে রূবেণীয় ও গাদীয়েরা জর্ডানের পূর্বপারে মূসার দেওয়া নিজ নিজ অধিকার পেয়েছিল, যেমন মাবুদের গোলাম মূসা তাদের দান করেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির অন্য অর্ধেক বংশ, রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশির সহিত রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্ব্বপারে মোশির দত্ত আপন আপন অধিকার পাইয়াছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাহাদিগকে দান করিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশির সহিত রূবেণীয় ও গাদীয়েরা যর্দনের পূর্বপারে মোশির দত্ত আপন আপন অধিকার পাইয়াছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাহাদিগকে দান করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক এবং রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকেরা যর্দনের পূর্ব দিকের জায়গাটা সম্পত্তি হিসাবে আগেই পেয়েছিল। সদাপ্রভুর দাস মোশি তাদের জন্য সেই জায়গা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক এবং রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকেরা জর্ডানের পূর্ব দিকের জায়গাটা সম্পত্তি হিসাবে আগেই পেয়েছিল। মাবুদের গোলাম মূসা তাদের জন্য সেই জায়গা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি গোষ্ঠীর অপর অর্ধাংশ এবং তাদের সঙ্গে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা মোশির নির্দেশে জর্ডনের পূর্বতীরে তাদের উত্তরাধিকার পেয়েছিল। প্রভু পরমেশ্বরের সেবক মোশি তাদের এই অঞ্চলগুলি দিয়েছিলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইতিমধ্যেই রূবেণ, গাদ, বাকী অর্ধেক মনঃশির পরিবারগোষ্ঠীর লোক তাদের জমি-জায়গা দখল করেছে| প্রভুর দাস মোশি যর্দন নদীর পূর্ব দিকের দেশ তাদের দিয়ে গেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির সঙ্গে রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্বপারে মোশির দেওয়া তাদের অধিকার পেয়েছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাদেরকে দান করেছিলেন;