Joshua 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর থেকে এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্‌বার সমগ্র মালভূমি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং দীবোন পর্য্যন্ত মেদবার সমস্ত সমভূমি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের এই জায়গাটা শুরু হয়েছে অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং ঐ উপত্যকার মাঝখানের গ্রাম থেকে। তার মধ্যে রয়েছে দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি এবং অম্মোনীয়দের দেশের সীমানা পর্যন্ত হিষ্‌বোনের ইমোরীয় রাজা সীহোনের সমস্ত গ্রামগুলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের এই জায়গাটা শুরু হয়েছে অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং ঐ উপত্যকার মাঝখানের গ্রাম থেকে। তার মধ্যে রয়েছে দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি এবং অম্মোনীয়দের দেশের সীমানা পর্যন্ত হিষ্‌বোনের আমোরীয় বাদশাহ্‌ সীহোনের সমস্ত গ্রামগুলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর্ণোন উপত্যকার সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগে অবস্থিত নগর পর্যন্ত, দিবোন পর্যন্ত বিস্তৃত মেদবার সমতলভূমি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্ণোন উপত্যকার ধারে অরোয়ের থেকে শুরু হয়েছে তাদের দেশ আর তা উপত্যকার মাঝখানের শহর পর্যন্ত বিস্তৃত| তাছাড়া এই দেশের মধ্যে আছে মেদবা থেকে দীবোন পর্যন্ত সমস্ত সমতল ভূমিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমানায় অবস্থিত আরোয়ের ও উপত্যকার মধ্য নগর পর্যন্ত এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমতল ভূমি;