Joshua 14:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেনান দেশে বনি-ইসরাইল এই সব স্থান অধিকার হিসেবে গ্রহণ করলো; ইলিয়াসর ইমাম ও নূনের পুত্র ইউসা এবং বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃ-কুলপতিরা এসব তাদের ভাগ করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনান দেশে ইস্রায়েলীরা এই সমস্ত এলাকা এক উত্তরাধিকাররূপে লাভ করল, যা যাজক ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলের গোষ্ঠীপতিরা তাদের জন্য বরাদ্দ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কনান দেশে ইস্রায়েল-সন্তানগণ এই এই অধিকার গ্রহণ করিল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানগণের বংশসমূহের পিতৃকুলপতিগণ এই সকল তাহাদিগকে অংশ করিয়া দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কনান দেশে ইস্রায়েল-সন্তানগণ এই এই অধিকার গ্রহণ করিল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানগণের বংশসমূহের পিতৃ-কুলপতিগণ এই সকল তাহাদিগকে অংশ করিয়া দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য ইস্রায়েলীয়েরা কনান দেশে সম্পত্তি হিসাবে জায়গা-জমি পেল। পুরোহিত ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর পরিবার-কর্তারা তাদের তা ভাগ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য বনি-ইসরাইলরা কেনান দেশে সম্পত্তি হিসাবে জায়গা-জমি পেল। ইমাম ইলীয়াসর, নূনের ছেলে ইউসা এবং বনি-ইসরাইলদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর পরিবার-কর্তারা তাদের তা ভাগ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনান দেশে ইসরায়েলীদের প্রাপ্ত উত্তরাধিকারের বিবরণ: পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইসরায়েলীদের গোষ্ঠীপ্রধানেরা তাদের অংশ বণ্টন করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক ইলীয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর প্রধানরা লোকদের মধ্যে জমিটি ভাগ করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কনান দেশে ইস্রায়েল-সন্তানরা এই এই অধিকার গ্রহণ করল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানদের বংশগুলির পিতৃকুলপতিরা এই সব তাদেরকে অংশ করে দিলেন;