Joshua 14:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন, দেখ, মরুভূমিতে ইসরাইলের ভ্রমণকালে যে সময়ে মাবুদ মূসাকে সেই কথা বলেছিলেন, সেই সময় থেকে মাবুদ তাঁর কালাম অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশি বছর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবে, সদাপ্রভু যেমন প্রতিজ্ঞা করেছিলেন, ইস্রায়েলীরা মরুপ্রান্তরে ঘুরে বেড়ানোর সময় মোশিকে একথা বলার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি আমাকে এই পঁয়তাল্লিশ বছর জীবিত রেখেছেন। তাই আজ দেখুন, আমার বয়স পঁচাশি বছর হয়ে গেল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন, দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণকালে যে সময়ে সদাপ্রভু মোশিকে সেই কথা বলিয়াছিলেন, সেই অবধি সদাপ্রভু আপন বাক্যানুসারে এই পঁয়তাল্লিশ বৎসর আমাকে জীবিত রাখিয়াছেন; আর এখন, দেখ, অদ্য আমার বয়স পঁচাশী বৎসর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন, দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণকালে যে সময়ে সদাপ্রভু মোশিকে সেই কথা বলিয়াছিলেন, সেই অবধি সদাপ্রভু আপন বাক্যানুসারে এই পঁয়তাল্লিশ বৎসর আমাকে জীবিত রাখিয়াছেন; আর এখন, দেখ, অদ্য আমার বয়স পঁচাশি বৎসর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মরু-এলাকায় যখন ইস্রায়েলীয়েরা ঘুরে বেড়াচ্ছিল আর সদাপ্রভু মোশিকে এই কথা বলেছিলেন তখন থেকে তাঁর প্রতিজ্ঞা অনুসারে এই পঁয়তাল্লিশ বছর তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর এখন আমার বয়স পঁচাশি বছর হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মরুভূমিতে যখন বনি-ইসরাইলরা ঘুরে বেড়াচ্ছিল আর মাবুদ মূসাকে এই কথা বলেছিলেন তখন থেকে তাঁর ওয়াদা অনুসারে এই পঁয়তাল্লিশ বছর তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর এখন আমার বয়স পঁচাশি বছর হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মরু প্রান্তর পরিক্রমার সময় প্রভু পরমেশ্বর মোশিকে যখন এ কথা বলেছিলেন তখন থেকে প্রভু তাঁর প্রতিশ্রুতি অনুসারে আমাকে আরও পঁয়তাল্লিশ বছর জীবিত রেখেছেন। দেখ, এখন আমার বয়স পঁচাশী বছর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন প্রভু তাঁর প্রতিশ্রুতি অনুসারে আমাকে 45 বছর বাঁচিয়ে রেখেছেন| এতদিন আমরা সকলে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলাম| এখন আমার বয়স 85 বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণের দিনের যখন সদাপ্রভু মোশিকে সেই কথা বলেছিলেন, তখন থেকে সদাপ্রভু নিজের বাক্য অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশী বছর।