Joshua 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা যেদিন আমাকে প্রেরণ করেছিলেন, সেদিন আমি যেমন বলবান ছিলাম, আজও তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও তেমনি শক্তি আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যেদিন আমাকে বাইরে পাঠিয়েছিলেন, সেদিনের মতো আমি আজও ততটাই শক্তিশালী; যুদ্ধে যাওয়ার জন্য তখনকার মতো আমি আজও ততটাই বীর্যবান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যে দিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রূপ আছি; যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেইরূপ শক্তি আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যে দিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রূপ আছি; যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেইরূপ শক্তি আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যেদিন আমাকে পাঠিয়েছিলেন সেই দিনের মত আজও আমি শক্তিশালী আছি; তখনকার মত এখনও আমার যুদ্ধে যাবার এবং সমস্ত কাজ করবার শক্তি আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা যেদিন আমাকে পাঠিয়েছিলেন সেই দিনের মত আজও আমি শক্তিশালী আছি; তখনকার মত এখনও আমার যুদ্ধে যাবার এবং সমস্ত কাজ করবার শক্তি আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যেদিন আমাকে পাঠিয়েছিলেন সেদিন যেমন ছিলাম আজও আমি তেমনি শক্ত-সমর্থ আছি। আমার ক্ষমতা আগের মতই অটুট আছে এবং আমি এখনও যুদ্ধে যেতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজও আমি সেদিনের মতোই শক্ত সমর্থ যেদিন মোশি আমাকে বাইরে পাঠিয়েছিলেন| সেই দিনের মতো আজও আমি যুদ্ধের জন্য তৈরী আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যে দিন আমাকে পাঠিয়েছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, এখন পর্যন্ত তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেরকম শক্তি আছে।