Joshua 14:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেদিন মাবুদ এই যে পর্বতের বিষয় বলেছিলেন, এখন এটা আমাকে দাও; কেননা তুমি সেদিন শুনেছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে এবং সমস্ত নগর বড় ও প্রাচীরবেষ্টিত; হয়তো মাবুদ আমার সহবর্তী থাকবেন, আর আমি মাবুদের কালাম অনুসারে তাদের অধিকারচ্যুত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু আমার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞানুসারে এখন আপনি আমাকে এই পার্বত্য দেশটি দিন। তখন তো আপনি স্বয়ং সেকথা শুনেছিলেন যে, অনাকীয়েরা সেখানে আছে এবং তাদের নগরগুলি বড়ো বড়ো ও দেয়াল-ঘেরা, কিন্তু সদাপ্রভুর সাহায্য নিয়ে আমি তাদের সেখান থেকে তাড়িয়ে দেব, ঠিক যেমনটি তিনি বলেছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্ব্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দেও; কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীরবেষ্টিত; হয় ত, সদাপ্রভু আমার সহবর্ত্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দেও; কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীরবেষ্টিত; হয়ত, সদাপ্রভু আমার সহবর্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই যে পাহাড়ী এলাকাটা দেবার প্রতিজ্ঞা সদাপ্রভু সেদিন আমার কাছে করেছিলেন তা আপনি আমাকে দিন। সেই সময় আপনি নিজেই শুনেছিলেন যে, অনাকীয়েরা সেখানে বাস করে আর তাদের শহরগুলোও বেশ বড় বড় এবং দেয়াল-ঘেরা। কিন্তু সদাপ্রভু আমার সংগে থাকলে তাঁর কথা অনুসারেই আমি তাদের তাড়িয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই যে পাহাড়ী এলাকাটা দেবার ওয়াদা মাবুদ সেদিন আমার কাছে করেছিলেন তা আপনি আমাকে দিন। সেই সময় আপনি নিজেই শুনেছিলেন যে, অনাকীয়রা সেখানে বাস করে আর তাদের শহরগুলোও বেশ বড় বড় এবং দেয়াল-ঘেরা। কিন্তু মাবুদ আমার সংগে থাকলে তাঁর কথা অনুসারেই আমি তাদের তাড়িয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব প্রভুর সেদিনের প্রতিশ্রুতি অনুযায়ী এই পার্বত্য অঞ্চল তুমি আমাকে দাও। তুমি সেদিন শুনেছিলে যে দৈত্য সদৃশ অনাকীরা সেখানে বাস করে এবং তাদের নগরগুলি খুব বড় ও সুরক্ষিত। প্রভু পরমেশ্বর হয়তো আমার সহায় হবেন এবং তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমিই তাদের বিতাড়িত করতে পারব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বলছি বহুকাল আগে প্রভু যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুসারে পাহাড়ী দেশটা আমাকে দিন| আপনি জানতেন তখন সেখানে শক্তিশালী অনাক বংশীয় লোকরা বসবাস করত| শহরগুলো ছিল বেশ বড় আর সুরক্ষিত| কিন্তু এখন প্রভু আমার সহায় এবং প্রভুর কথামতো সেই দেশের ভার আমি নেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলেছিলেন, এখন তা আমাকে দাও; কারণ তুমি সেই দিন শুনেছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে এবং নগরগুলি বড় ও প্রাচীর দিয়ে ঘেরা; হয় তো, সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আর আমি সদাপ্রভুর বাক্য অনুসারে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব।”