Joshua 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা তাঁকে দোয়া করলেন এবং যিফুন্নির পুত্র কালুতকে অধিকার হিসেবে হেবরন দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে আশীর্বাদ করলেন এবং তাঁর উত্তরাধিকাররূপে তাঁকে হিব্রোণ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন, এবং যিফুন্নির পুত্র কালেবকে অধিকারার্থে হিব্রোণ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় তাঁহাকে আশীর্বাদ করিলেন, এবং যিফুন্নির পুত্র কালেবকে অধিকারার্থে হিব্রোণ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহোশূয় যিফুন্নির ছেলে কালেবকে আশীর্বাদ করলেন এবং সম্পত্তি হিসাবে হিব্রোণ শহরটা তাঁকে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইউসা যিফুন্নির ছেলে কালুতকে দোয়া করলেন এবং সম্পত্তি হিসাবে হেবরন শহরটা তাঁকে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তখন কালেবকে আশীর্বাদ করলেন এবং হিব্রোণের স্বত্ব তাঁকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিফুন্নির পুত্র কালেবকে যিহোশূয় আশীর্বাদ করলেন| তিনি তাকে দিলেন হিব্রোণ শহর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় তাকে আশীর্বাদ করলেন এবং যিফুন্নির ছেলে কালেবকে রাজত্বের জন্য হিব্রোণ দিলেন।