Joshua 14:15 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগেকার দিনে হেবরনের নাম কিরিয়ৎ-অর্ব (অর্বপুর) ছিল, ঐ অর্ব অনাকীয়দের মধ্যে সবচেয়ে বলবান লোক ছিলেন। পরে দেশ যুদ্ধ থেকে বিশ্রাম পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(হিব্রোণ সেই অর্বের নামানুসারে কিরিয়ৎ-অর্ব নামে পরিচিত ছিল, যিনি অনাকীয়দের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন।) পরে দেশে যুদ্ধবিরাম হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] ছিল, ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহল্লোক ছিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] ছিল, ঐ অর্ব অনাকীয়দের মধ্যে সর্বাপেক্ষা বলবান লোক ছিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনাকীয়দের মধ্যে অর্ব নামে একজন ক্ষমতাশালী লোকের নাম অনুসারে হিব্রোণকে আগে কিরিয়ৎ-অর্ব বলা হত। এর পর দেশে যুদ্ধ থেমে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনাকীয়দের মধ্যে অর্ব নামে একজন ক্ষমতাশালী লোকের নাম অনুসারে হেবরনকে আগে কিরিয়ৎ-অর্ব বলা হত। এর পর দেশে যুদ্ধ থেমে গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগে সেই শহরটার নাম ছিল কিরিয়ৎ-অর্ব| অনাক বংশীয় লোকেদের মধ্যে দানবীয় চেহারার বৃহত্তম মানুষ অর্বর নামেই সেই শহরের নাম রাখা হয়েছিল| এরপর সে দেশে শান্তি বিরাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ অর্ব [অর্বপুর] ছিল; ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহান ছিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।