Joshua 14:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ মূসার মধ্য দিয়ে যেরকম হুকুম করেছিলেন, সেই অনুসারে তাঁরা গুলিবাঁট দ্বারা সাড়ে নয় বংশের অংশ নির্ধারণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশানুসারে তাদের উত্তরাধিকার গুটিকাপাত দ্বারা সাড়ে নয় বংশের জন্য নির্দিষ্ট হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাঁহারা গুলিবাঁট দ্বারা সাড়ে নয় বংশের অংশ নিরূপণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাঁহারা গুলিবাঁট দ্বারা সাড়ে নয় বংশের অংশ নিরূপণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশির মধ্য দিয়ে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই ইস্রায়েলীয়দের সাড়ে নয় গোষ্ঠীর মধ্যে গুলিবাঁট করে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসার মধ্য দিয়ে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই বনি-ইসরাইলদের সাড়ে নয় গোষ্ঠীর মধ্যে গুলিবাঁট করে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী তাঁরা পাশার দান ফেলে সাড়ে নয় গোষ্ঠীর অংশ নিরূপণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুকাল আগে প্রভু মোশিকে কি ভাবে তাঁর ইচ্ছেমতো লোকরা নিজেদের জমি জায়গা বেছে নেবে সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন| সাড়ে নটি পরিবারগোষ্ঠীর লোক ঘুঁটি চেলে জমি পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশির মাধ্যমে যেরকম আদেশ করেছিলেন, সেই অনুসারে তারা গুলিবাটের মাধ্যমে সাড়ে নয় বংশের অংশ নির্ধারণ করলেন।