Joshua 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা জর্ডানের ওপারে মূসা আড়াই বংশকে অধিকার দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে লেবীয়দের কোন অধিকার দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আড়াই বংশকে মোশি জর্ডন নদীর পূর্বপারে অধিকার দিয়েছিলেন কিন্তু অবশিষ্টজনেদের মধ্যে তিনি লেবির বংশকে কোনও উত্তরাধিকার দেননি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যর্দ্দনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়াছিলেন, কিন্তু লেবীয়দিগকে লোকদের মধ্যে অধিকার দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যর্দনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়াছিলেন, কিন্তু লেবীয়দিগকে লোকদের মধ্যে অধিকার দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি আড়াই গোষ্ঠীর সম্পত্তি যর্দনের পূর্ব দিকে আগেই দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি লেবি-গোষ্ঠীকে ইস্রায়েলীয়দের মধ্যে কোন সম্পত্তি দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা আড়াই গোষ্ঠীর সম্পত্তি জর্ডানের পূর্ব দিকে আগেই দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি লেবি-গোষ্ঠীকে বনি-ইসরাইলদের মধ্যে কোন সম্পত্তি দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা মোশি জর্ডনের ওপারে আড়াই গোষ্ঠীর উত্তরাধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন। লেবীয়দের কিন্তু তিনি অন্যান্যদের সঙ্গে কোন উত্তরাধিকার দেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ইতিমধ্যেই আড়াইটি পরিবারগোষ্ঠীকে যর্দন নদীর পূর্বতীরের জমি দান করেছিলেন| কিন্তু অন্যান্যদের মতো লেবি পরিবারগোষ্ঠী কোনো জমি জায়গা পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যর্দ্দনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়েছিলেন, কিন্তু লেবীয়দের লোকদের মধ্যে কোন অধিকার দেন নি।