Joshua 14:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ মূসাকে যে হুকুম দিয়েছিলেন, বনি-ইসরাইল সেই অনুসারে কাজ করলো এবং দেশ ভাগ করে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলীরা দেশ বিভাগ করল, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু মোশিকে যে আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ তদনুসারে কার্য্য করিল, এবং দেশ বিভাগ করিয়া লইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু মোশিকে যে আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ তদনুসারে কার্য করিল, এবং দেশ বিভাগ করিয়া লইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীয়েরা সেই অনুসারেই দেশটা ভাগ করে নিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন বনি-ইসরাইলরা সেই অনুসারেই দেশটা ভাগ করে নিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন সেই ভাবেই ইসরায়েলীরা দেশ বিভাগ করে নিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠীর মধ্যে কি করে জমি ভাগ বাঁটোয়ারা করে দিতে হবে প্রভু মোশিকে তা বলে দিয়েছিলেন| প্রভু যেমন নির্দেশ দিয়েছিলেন সেই ভাবেই ইস্রায়েলবাসীরা জমি ভাগ করে নিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ইস্রায়েল-সন্তানরা সেই অনুসারে কাজ করল এবং দেশ বিভাগ করে নিল।