Joshua 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদা বংশের লোকেরা গিলগলে ইউসার কাছে এল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালুত তাঁকে বললেন, মাবুদ আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে আল্লাহ্র লোক মূসাকে যে কথা বলেছিলেন, তা তোমার জানা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে যিহূদার লোকজন গিল্গলে যিহোশূয়ের কাছে এগিয়ে এল, এবং কনিষীয় যিফূন্নির ছেলে কালেব তাঁকে বললেন, “আপনি জানেন, আপনার ও আমার সম্পর্কে সদাপ্রভু, কাদেশ-বর্ণেয়তে ঈশ্বরের লোক মোশিকে কী বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-সন্তানগণ গিল্গলে যিহোশূয়ের নিকটে আসিল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাঁহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-সন্তানগণ গিল্গলে যিহোশূয়ের নিকটে আসিল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাঁহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর লোকেরা গিল্গলে যিহোশূয়ের কাছে গেল এবং কনিসীয় যিফুন্নির ছেলে কালেব তাঁকে বললেন, “সদাপ্রভু কাদেশ-বর্ণেয়তে ঈশ্বরের লোক মোশির কাছে আমার ও আপনার সম্বন্ধে যা বলেছিলেন তা আপনার জানা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর লোকেরা গিল্গলে ইউসার কাছে গেল এবং কনিসীয় যিফুন্নির ছেলে কালুত তাঁকে বললেন, “মাবুদ কাদেশ-বর্ণেয়তে আল্লাহ্র বান্দা মূসার কাছে আমার ও আপনার সম্বন্ধে যা বলেছিলেন তা আপনার জানা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যিহুদা গোষ্ঠীর লোকেরা গিল্গলে যিহোশূয়ের কাছে গেল এবং কনিষীয় যিফুন্নির পুত্র কালেব যিহোশূয়কে বললেন, প্রভু পরমেশ্বর ঈশ্বরভক্ত মোশিকে কাদেশ-বার্ণিয়ায় থাকতে আমার ও তোমার সম্পর্কে যে কথা বলেছিলেন তা নিশ্চয়ই তোমার মনে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যিহূদার পরিবারগোষ্ঠীর কয়েকজন লোক গিল্গলে গিয়েছিল যিহোশূয়ের সঙ্গে দেখা করতে| এদের মধ্যে একজনের নাম কালেব| সে হচ্ছে কনিসীয় যিফুন্নির পুত্র| কালেব যিহোশূয়কে বলল, “আপনার মনে আছে প্রভু কাদেশ বর্ণেয়তে কি কি বলেছিলেন? প্রভু তাঁর দাস মোশিকে আমার এবং আপনার সম্বন্ধে বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা-সন্তানরা গিল্গলে যিহোশূয়ের কাছে আসল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাকে বললেন, “সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলেছিলেন, তা তুমি জানো।