Joshua 14:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার চল্লিশ বছর বয়সের সময়ে মাবুদের গোলাম মূসা দেশ অনুসন্ধান করতে কাদেশ-বর্ণেয় থেকে আমাকে প্রেরণ করেছিলেন, আর আমি সরল অন্তঃকরণে তাঁর কাছে সংবাদ এনে দিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশ অনুসন্ধান করার জন্যে সদাপ্রভুর দাস মোশি যখন কাদেশ-বর্ণেয় থেকে আমাকে পাঠিয়েছিলেন, তখন আমার বয়স চল্লিশ বছর। আর আমার দৃঢ় বিশ্বাস অনুসারেই আমি তাঁর কাছে এক প্রতিবেদন পেশ করেছিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার চল্লিশ বৎসর বয়সের সময়ে সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করিতে কাদেশ-বর্ণেয় হইতে আমাকে প্রেরণ করিয়াছিলেন, আর আমি সরল অন্তঃকরণে তাঁহার নিকটে সংবাদ আনিয়া দিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার চল্লিশ বৎসর বয়সের সময়ে সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করিতে কাদেশ-বর্ণেয় হইতে আমাকে প্রেরণ করিয়াছিলেন, আর আমি সরল অন্তঃকরণে তাঁহার নিকটে সংবাদ আনিয়া দিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দাস মোশি দেশটার খোঁজ-খবর নিয়ে আসবার জন্য যখন আমাকে কাদেশ-বর্ণেয় থেকে পাঠিয়েছিলেন তখন আমার বয়স ছিল চল্লিশ বছর। দেশটা দেখেশুনে আমি যা বুঝতে পেরেছিলাম সেই অনুসারেই আমি তাঁর কাছে খবর এনে দিয়েছিলাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের গোলাম মূসা দেশটার খোঁজ-খবর নিয়ে আসবার জন্য যখন আমাকে কাদেশ-বর্ণেয় থেকে পাঠিয়েছিলেন তখন আমার বয়স ছিল চল্লিশ বছর। দেশটা দেখেশুনে আমি যা বুঝতে পেরেছিলাম সেই অনুসারেই আমি তাঁর কাছে খবর এনে দিয়েছিলাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সেবক মোশি যখন সেখান থেকে আমাকে দেশ পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছিলেন তখন আমার বয়স ছিল চল্লিশ বছর। আমি তাঁকে সঠিক সংবাদ এনে দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দাস মোশি আমরা যে দেশে যাচ্ছিলাম সেটা দেখবার জন্য আমাকে পাঠিয়েছিলেন| তখন আমার বয়স ছিল 40| ফিরে এসে জায়গাটা সম্বন্ধে আমার মনোভাব আমি মোশিকে বলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার চল্লিশ বছর বয়সের দিনের সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করতে কাদেশ-বর্ণেয় থেকে আমাকে পাঠিয়েছিলেন, আর আমি সরল মনে তার কাছে সংবাদ এনে দিয়েছিলাম।