Joshua 14:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের অন্তর ভয়ে গলিয়ে দিয়েছিল; কিন্তু আমি সম্পূর্ণভাবে আমার আল্লাহ্ মাবুদের অনুগামী ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার যে সহ-ইস্রায়েলী ভাইরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের অন্তরে ভয় উৎপন্ন করে তা গলিয়ে দিয়েছিল। আমি, অবশ্য, সর্বান্তঃকরণে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার যে ভ্রাতৃগণ আমার সহিত গিয়াছিল, তাহারা লোকদের হৃদয় [ভয়ে] গলাইয়া দিয়াছিল; কিন্তু আমি সম্পূর্ণরূপে আপন ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার যে ভ্রাতৃগণ আমার সহিত গিয়াছিল, তাহারা লোকদের হৃদয় [ভয়ে] গলাইয়া দিয়াছিল; কিন্তু আমি সম্পূর্ণরূপে আপন ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে ভাইয়েরা আমার সংগে গিয়েছিল তারা লোকদের নিরাশ করে তুলেছিল। তবে আমি আমার ঈশ্বর সদাপ্রভুর কথা পুরোপুরিই মেনে চলেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে ভাইয়েরা আমার সংগে গিয়েছিল তারা লোকদের নিরাশ করে তুলেছিল। তবে আমি আমার মাবুদ আল্লাহ্র কথা পুরোপুরিই মেনে চলেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সঙ্গে অন্য যারা গিয়েছিল তারা ফিরে এসে লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছিল কিন্তু আমি একান্ত ভাবে আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগত ছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সঙ্গীরা লোকদের এমন সব কথা বলল যে তারা ভয় পেয়ে গেল| কিন্তু আমি সত্যিই বিশ্বাস করতাম যে প্রভু আমাদের সেই দেশ নেবার অনুমতি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের হৃদয় [ভয়ে] গলিয়ে দিয়েছিল; কিন্তু আমি পুরোপুরিভাবে নিজের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।