Joshua 14:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ঐ দিনে শপথ করে বলেছিলেন, যে ভূমির উপরে তুমি তোমার পা রেখেছ, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানদের অধিকার হবে; কেননা তুমি সম্পূর্ণভাবে আমার আল্লাহ্ মাবুদের পিছনে চলছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই মোশি সেদিন আমার কাছে শপথ করে বলেছিলেন, ‘দেশের যেখানে যেখানে তোমার পা পড়েছে, তা তোমার ও তোমার সন্তানদের চিরস্থায়ী অধিকার হয়ে থাকবে, কারণ তুমি সর্বান্তঃকরণে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ঐ দিবসে দিব্য করিয়া বলিয়াছিলেন, যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে; কেননা তুমি সম্পূর্ণরূপে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগমন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ঐ দিবসে দিব্য করিয়া বলিয়াছিলেন, যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে; কেননা তুমি সম্পূর্ণরূপে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগমন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য মোশি সেই দিন আমার কাছে শপথ করে বলেছিলেন, ‘তুমি যে জায়গাটা ঘুরে দেখে এসেছ তা চিরকালের জন্য তোমার ও তোমার বংশধরদের সম্পত্তি হয়ে থাকবে, কারণ তুমি আমার ঈশ্বর সদাপ্রভুর কথা পুরোপুরিই মেনে চলেছিলে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মূসা সেই দিন আমার কাছে কসম খেয়ে বলেছিলেন, ‘তুমি যে জায়গাটা ঘুরে দেখে এসেছ তা চিরকালের জন্য তোমার ও তোমার বংশধরদের সম্পত্তি হয়ে থাকবে, কারণ তুমি আমার মাবুদ আল্লাহ্র কথা পুরোপুরিই মেনে চলেছিলে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সেদিন শপথ করে বলেছিলেন, যে ভূমিতে তুমি পদার্পণ করেছিলে সেই ভূমির উপর তুমি ও তোমার বংশধরেরা চিরস্থায়ী স্বত্ব লাভ করবে। কেননা তুমি একনিষ্ঠ ভাবে আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগত থেকেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি আমার কাছে সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন| মোশি বললেন, ‘যে দেশে তোমরা গুপ্তচরবৃত্তি করতে গিয়েছিলে সে দেশ তোমাদেরই হবে| তোমার উত্তরপুরুষরা চিরকাল সে দেশ ভোগ করবে| আমি তোমাদের সে দেশ দেব, কারণ তুমি সত্যিই আমার প্রভু ঈশ্বরকে বিশ্বাস করেছিলে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি ওই দিনের শপথ করে বলেছিলেন, যে জমির উপরে তোমার পা পড়েছে, সেই জমি তোমার ও চিরকাল তোমার সন্তানদের অধিকার হবে; কারণ তুমি পুরোপুরি আমার ঈশ্বর সদাপ্রভুর অনুসরণ করেছ।