Joshua 15:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্র্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর পাশ অর্থাৎ কসালোন পর্র্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হয়ে তিম্নার কাছ দিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা পশ্চিমদিকে বাঁক নিয়ে বালা থেকে সেয়ীর পর্বতের দিকে গিয়ে, যিয়ারীম পর্বতের (অর্থাৎ, কসালোনের) উত্তরপ্রান্তের ঢাল বেয়ে বেত-শেমশ পর্যন্ত গেল ও তিম্না অতিক্রম করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সীমা বালা হইতে সেয়ীর পর্ব্বত পর্য্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্ব্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্য্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সীমা বালা হইতে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বালা থেকে পশ্চিম দিকে ঘুরে সেটা সেয়ীর পাহাড়ে গেল; তারপর যিয়ারীম পাহাড়ের, অর্থাৎ কসালোনের উত্তর দিকের ঢালু জায়গা বরাবর গিয়ে সেটা বৈৎ-শেমশে নেমে তিম্না পর্যন্ত গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালা থেকে পশ্চিম দিকে ঘুরে সেটা সেয়ীর পাহাড়ে গেল; তারপর যিয়ারীম পাহাড়ের, অর্থাৎ কসালোনের উত্তর দিকের ঢালু জায়গা বরাবর গিয়ে সেটা বৈৎ-শেমশে নেমে তিম্না পর্যন্ত গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বালা থেকে পশ্চিম দিকে সেয়ীর পর্বত ঘুরে জিয়ারিম পাহাড়ের উত্তরে কসালোন পর্যন্ত গেল। সেখান থেকে নীচের দিকে বেথ-শেমেশ হয়ে তিম্নার পাশ কাটিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালা থেকে সীমা পশ্চিমে বাঁক নিয়ে পাহাড়ী দেশ সেয়ীর পর্যন্ত গেছে| তারপর যিয়ারীম পাহাড় চূড়ার উত্তর দিক ঘেঁষে নীচে বৈৎ-শেমশে পর্যন্ত| সেখান থেকে সেটি তিম্নার পাশ দিয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর প্রান্ত অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশ থেকে নিচের দিকে নেমে এসে তিম্নার কাছ দিয়ে গেল।