Joshua 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সীমা ইক্রোনের উত্তর পাশ পর্র্যন্ত বিস্তৃত হল; পরে সে সীমা শিক্করোণ পর্র্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্নিয়েলে গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা ইক্রোণের উত্তরপ্রান্তের ঢালের দিকে গিয়ে, শিক্করোণের দিকে ফিরল, পরে বালা পর্বত অতিক্রম করে যব্নিয়েলে পৌঁছাল। সীমানাটি সমুদ্রে গিয়ে শেষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে সীমা ইক্রোণের উত্তর পার্শ্ব পর্য্যন্ত গমন করিল; পরে সে সীমা শিক্করোণ পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্ব্বত হইয়া যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সীমা ইক্রোনের উত্তর পার্শ্ব পর্যন্ত বিস্তৃত হইল; পরে সেই সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্বত হইয়া যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সীমারেখাটা ইক্রোণের উত্তর দিকের ঢালু জায়গায় গিয়ে শিক্করোণের দিকে ঘুরে সোজা বালা পাহাড়ে গেল এবং যব্নিয়েলে পৌঁছে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সীমারেখাটা ইক্রোণের উত্তর দিকের ঢালু জায়গায় গিয়ে শিক্করোণের দিকে ঘুরে সোজা বালা পাহাড়ে গেল এবং যব্নিয়েলে পৌঁছে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই সীমারেখা এক্রোণের উত্তরে পাহাড়ের ধার ঘেঁষে শিক্কারোণ পর্যন্ত গেল এবং সেখান থেকে বালা পাহাড় ছাড়িয়ে যাবনিয়েল পর্যন্ত গেল, তারপর ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইক্রোণের উত্তর দিকের পাহাড়| পাহাড় থেকে শিক্করোণ আর বালা পর্বতের পাশ দিয়ে যব্নিয়েল হয়ে ভূমধ্যসাগরে শেষ হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে সীমা ইক্রোণের উত্তর প্রান্ত পর্যন্ত গেল, পরে সে সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ মহাসমুদ্রে ছিল।