Joshua 15:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্র্যন্ত। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের চারদিকের সীমা ছিল এই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিম সীমানা হল ভূমধ্যসাগরের উপকূল এলাকা। গোষ্ঠী অনুসারে এই হল যিহূদা সন্তানদের চারপাশের সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পশ্চিম সীমা মহা সমুদ্র ও তাহার অঞ্চল পর্য্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দ্দিক্‌স্থিত সীমা এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তাহার অঞ্চল পর্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দিকস্থিত সীমা এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দিকের সীমানা হল ভূমধ্য সাগরের কিনারা। এই হল যিহূদা-গোষ্ঠীর বিভিন্ন বংশের জায়গার চারপাশের সীমারেখা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দিকের সীমানা হল ভূমধ্যসাগরের কিনারা। এই হল এহুদা-গোষ্ঠীর বিভিন্ন বংশের জায়গার চারপাশের সীমারেখা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পশ্চিম সীমা ভূমধ্যসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাটি ছিল যিহুদা গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অধিকারভুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভূমধ্যসাগর যিহূদার দেশের পশ্চিম দিকে এই চৌহদ্দির মধ্যেই যিহূদার দেশ| যিহূদার পরিবারগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্যন্ত। নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের চারিদিকের সীমা এই।