Joshua 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসার প্রতি মাবুদের হুকুম অনুসারে তিনি এহুদা সন্তানদের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব (অর্বপুর) অর্থাৎ হিব্রোন দিলেন, ঐ অর্ব অনাকের পিতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা-সন্তানগণের মধ্যে যিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের পিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় সদাপ্রভুর আদেশ অনুসারে যিফুন্নির ছেলে কালেবকে যিহূদা-গোষ্ঠীর জায়গার মধ্যে কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হিব্রোণ শহরটা দিয়েছিলেন। অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা মাবুদের হুকুম অনুসারে যিফুন্নির ছেলে কালুতকে এহুদা-গোষ্ঠীর জায়গার মধ্যে কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হেবরন শহরটা দিয়েছিলেন। অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী যিহোশূয় যিহুদা গোষ্ঠীর মধ্যে যিফুন্নির পুত্র কালেবকে কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ অঞ্চলটি দিলেন। (অর্বা ছিল অনাকের পিতা।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিহোশূয়কে বলেছিলেন, যিফুন্নির পুত্র কালেবকে যিহূদার দেশের একটা অংশ যেন তিনি দিয়ে দেন| তাই যিহোশূয় ঈশ্বরের আদেশমত তাকে সেই জায়গা দিয়ে দিলেন| যিহোশূয় তাকে কিরিয়ৎ-অর্ব (হিব্রোণ) শহর দান করলেন| (অর্ব হচ্ছে অনাকের পিতা|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে তিনি যিহূদা-সন্তানদের মধ্যে যিফুন্নির ছেলে কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের বাবা।