Joshua 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কালুত বললেন, যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার কন্যা অক্‌ষার বিয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কালেব বললেন, “যে ব্যক্তি কিরিয়ৎ-সেফর আক্রমণ করে তা নিয়ন্ত্রণে আনবে, আমি তার সঙ্গে আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-সেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ৎ-শেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি আপন কন্যা অক্‌ষার বিবাহ দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কালেব বলেছিলেন, “যে কেউ কিরিয়ৎ-সেফর আক্রমণ করে অধিকার করতে পারবে তার সংগে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কালুত বলেছিলেন, “যে কেউ কিরিয়ৎ-সেফর আক্রমণ করে অধিকার করতে পারবে তার সংগে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কালেব ঘোষণা করেছিলেন, যে কিরিয়াত-সেফার অধিকার করতে পারবে, তারই সঙ্গে তিনি তাঁর কন্যা অক্‌ষার বিবাহ দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কালেব বলল, “আমি কিরিয়ৎ-সেফর আক্রমণ করতে চাই| আমি আমার কন্যা অক্ষার বিয়ে তারই সঙ্গে দেব যে যুদ্ধে জয়লাভ করে আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আক্রমণ করে অধিকার করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”