Joshua 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ কন্যা এসে তার পিতার কাছে একটি ভূমি চাইতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং অক্ষা তাঁর গাধার পিঠ থেকে নামলে পর কালুত তাকে বললেন, তুমি কি চাও?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন অক্ষা অৎনীয়েলের কাছে এসে তাঁকে প্ররোচিত করলেন যেন তিনি তাঁর বাবার কাছে একটি ক্ষেতজমি চেয়ে নেন। অক্ষা তাঁর গাধার পিঠ থেকে নামার পর, কালেব তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কী করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ কন্যা আসিয়া তাহার পিতার কাছে একটী ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দ্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ কন্যা আসিয়া তাহার পিতার কাছে একটি ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং সে আপন গর্দভ হইতে নামিল; কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অৎনীয়েলের কাছে যাওয়ার পর অক্ষা তাকে উসকানি দিতে লাগল যাতে সে অক্ষার বাবার কাছ থেকে একটা জমি চেয়ে নেয়। পরে অক্ষা গাধার পিঠ থেকে নামলে পর কালেব তাকে জিজ্ঞাসা করলেন, “মা, তুমি কি চাও?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অৎনীয়েলের কাছে যাওয়ার পর অক্ষা তাকে উসকানি দিতে লাগল যাতে সে অক্ষার বাবার কাছ থেকে একটা জমি চেয়ে নেয়। পরে অক্ষা গাধার পিঠ থেকে নামলে পর কালুত তাকে জিজ্ঞাসা করলেন, “মা, তুমি কি চাও?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিবাহের পর অথ্নিয়েল অক্ষাকে বলল, সে যেন তার বাবার কাছ থেকে একখণ্ড জমি চেয়ে নেয়। অক্ষা গাধার পিঠ থেকে নেমে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অক্ষা অৎনীয়েলের সঙ্গে ঘর করতে লাগল| অৎনীয়েল অক্ষাকে বলল তার পিতা কালেবের কাছ থেকে আরও কিছু জায়গা চাইতে| অক্ষা পিতার কাছে গেল| গাধার পিঠ থেকে নেমে সে পিতার কাছে গেলে কালেব জিজ্ঞাসা করল, “তোমার কি চাই?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ কন্যা এসে তার বাবার কাছে একটি জমি চাইতে স্বামীকে বুদ্ধি দিল এবং সে তার গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?”