Joshua 15:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়ে সিন পর্র্যন্ত গেল এবং কাদেশ-বর্নেয়ের দক্ষিণ দিক হয়ে উপরের দিকে উঠে গেল; পরে হিষ্রোনে গিয়ে অদ্দরের দিকে উপরের দিকে উঠে গিয়ে কর্ক্কা পর্র্যন্ত ঘুরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৃশ্চিক-গিরিপথ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে ও কাদেশ-বর্ণেয়র দক্ষিণে গিয়ে পৌঁছাল। পরে সেই সীমানা হিষ্রোণ পেরিয়ে অদ্দরের দিকে উঠে গেল ও কর্কা পর্যন্ত ঘুরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা দক্ষিণদিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়া সিন পর্য্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হইয়া ঊর্দ্ধগামী হইল; পরে হিষ্রোণে গিয়া অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হইয়া কর্ক্কা পর্য্যন্ত ঘুরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা দক্ষিণ দিকে অক্রব্বীম আরোহণ-পথ দিয়া সিন পর্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণদিক্‌ হইয়া ঊর্ধ্বগামী হইল; পরে হিষ্রোণে গিয়া অদ্দরের দিকে ঊর্ধ্বগামী হইয়া কর্ক্কা পর্যন্ত ঘুরিয়া গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষিণে আক্রাবিমের চড়াই পেরিয়ে সীন প্রান্তর পর্যন্ত বিস্তৃত ছিল। এই সীমা সেখান থেকে কাদেশ-বার্ণিয়ার দক্ষিণে চড়াই পেরিয়ে হিষ্‌রোণ পর্যন্ত এবং সেখান থেকে অদ্দারের চড়াই পার হয়ে কর্কা বেড় দিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সীমা দক্ষিণে অক্রব্বীম গিরিপথ হয়ে সিন পর্যন্ত গেছে| তারপর আবার দক্ষিণে কাদেশ-বর্ণেয় পর্যন্ত| এই সীমা হিষ্রোণ থেকে অদ্দর পর্যন্ত দেশ ছাড়িয়ে ঘুরে গিয়ে কর্ক্কা পর্যন্ত গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম উপরে উঠে যাওয়ার রাস্তা দিয়ে সিন পর্যন্ত গেল এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হয়ে ঊর্দ্ধগামী হল; পরে হিষ্রোণে গিয়ে অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হয়ে কর্ক্কা পর্যন্ত ঘুরে গেল।