Joshua 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অস্মোন হয়ে মিসরের স্রোত পর্র্যন্ত বের হয়ে গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এটাই তোমাদের দক্ষিণ সীমা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা অস্মোন হয়ে, মিশরের নির্ঝরিণীতে যুক্ত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল তাদের দক্ষিণ সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অস্মোন হইয়া মিসরের স্রোত পর্য্যন্ত বাহির হইয়া গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অস্মোন হইয়া মিসরের স্রোত পর্যন্ত বাহির হইয়া গেল; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে অস্মোন বরাবর গিয়ে মিসর নামে যে শুকনা নদী আছে তার সংগে যুক্ত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হল। এটাই হল তোমাদের দক্ষিণের সীমা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে অস্মোন বরাবর গিয়ে মিসর নামে যে শুকনা নদী আছে তার সংগে যুক্ত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এটাই হল তোমাদের দক্ষিণের সীমা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসমোন পর্যন্ত গেল এবং সেখান থেকে মিশর সীমান্তের পাহাড়ী স্রোত পর্যন্ত প্রসারিত হল। এর প্রান্তসীমা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ছিল তাদের দক্ষিণ দিকের সীমানা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের নদী অসমোন এবং ভূমধ্যসাগর পর্যন্ত এই সীমা প্রসারিত| ঐ সমস্ত ভূমি তাদের দক্ষিণ সীমানার ওপর ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অস্মোন হয়ে মিশরের স্রোত পর্যন্ত বের হয়ে গেল; আর ঐ সীমার শেষ প্রান্ত মহাসমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হবে।