Joshua 15:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পূর্ব সীমা জর্ডানের মোহনা পর্র্যন্ত লবণ সমুদ্র। আর উত্তর দিকের সীমা জর্ডানের মোহনায় সমুদ্রের বাঁক থেকে বৈৎ-হগ্লায় উপরের দিকে উঠে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্ব সীমানা হল জর্ডনের মোহনা হয়ে মরুসাগর। উত্তর সীমানা জর্ডনের মোহনায় অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্ব সীমা যর্দ্দনের মুহানা পর্য্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মুহানায় সমুদ্রের বঙ্ক হইতে বৈৎ-হগ্লায় ঊর্দ্ধগমন করিয়া
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্ব সীমা যর্দনের মোহনা পর্যন্ত লবণ-সমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দনের মোহনায় সমুদ্রের বাঁক হইতে বৈৎ-হগ্লায় ঊর্ধ্বগমন করিয়া বৈৎ-অরাবার উত্তরদিক্‌ হইয়া গেল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব দিকের সীমানা হল লবণ সমুদ্র বরাবর যর্দন নদীর মোহনা পর্যন্ত। যর্দন নদী যেখানে লবণ সমুদ্রে গিয়ে পড়েছে সেখানে যে উপসাগর রয়েছে সেখান থেকে উত্তর দিকের সীমারেখাটা শুরু হয়ে বৈৎ-হগ্লা পর্যন্ত গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে রূবেণের বংশধর বোহনের পাথর পর্যন্ত চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব দিকের সীমানা হল মরু-সাগর বরাবর জর্ডান নদীর মোহনা পর্যন্ত। জর্ডান নদী যেখানে মরু-সাগরে গিয়ে পড়েছে সেখানে যে উপসাগর রয়েছে সেখান থেকে উত্তর দিকের সীমারেখাটা শুরু হয়ে বৈৎ-হগ্লা পর্যন্ত গিয়ে বৈৎ-আরবার উত্তর দিক হয়ে রূবেণের বংশধর বোহনের পাথর পর্যন্ত চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের পূর্ব সীমান্ত মরুসাগরের তীরে জর্ডনের মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দিকের সীমানা জর্ডনের মোহনায় সাগরের বাঁক থেকে শুরু করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের পূর্বদিকে সীমানা ছিল লবণ নদীর তীর থেকে সেখান পর্যন্ত যেখানে যর্দন নদী সাগরে মিশেছে| উত্তরের সীমানা শুরু হয়েছে যেখানে যর্দন নদী মৃত সাগরে মিশেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পূর্ব সীমা যর্দ্দনের মোহনা পর্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মোহনায় মিশেছে