Joshua 15:63 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এহুদা-বংশের লোকেরা জেরুশালেম-নিবাসী যিবূষীয়দের অধিকারচ্যুত করতে পারল না; যিবূষীয়েরা আজও এহুদা-বংশের লোকদের সঙ্গে জেরুশালেমে বাস করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা বংশ সেই যিবূষীয়দের অধিকারচ্যুত করতে পারেনি, যারা জেরুশালেমে বসবাস করত; আজও পর্যন্ত সেই যিবূষীয়েরা যিহূদা সন্তানদের সঙ্গেই সেখানে বসবাস করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু যিহূদা-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিহূদা-সন্তানগণের সহিত যিরূশালেমে বাস করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু যিহূদা-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিহূদা-সন্তানগণের সহিত যিরূশালেমে বাস করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠী কিন্তু যিবূষীয়দের তাড়িয়ে দিতে পারে নি। যিবূশীয়েরা ছিল যিরূশালেমের বাসিন্দা। যিহূদা-গোষ্ঠীর লোকদের সংগে যিবূশীয়েরা আজও সেখানে বাস করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠী কিন্তু যিবূষীয়দের তাড়িয়ে দিতে পারে নি। যিবূশীয়রা ছিল জেরুজালেমের বাসিন্দা। এহুদা-গোষ্ঠীর লোকদের সংগে যিবূশীয়রা আজও সেখানে বাস করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম নিবাসী যিবুষীদের উৎখাত করতে পারল না। যিবুষীরা আজও যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে বসবাস করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার সৈন্যবাহিনী জেরুশালেমে বসবাসকারী যিবূষ লোকদের তাড়িয়ে দিতে সক্ষম হয় নি| তাই আজ জেরুশালেমে যিহূদাবাসীদের সঙ্গে যিবূষরাও বাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহূদা-সন্তানেরা যিরুশালেমে বসবাসকারী যিবূষীয়দেরকে অধিকার থেকে বঞ্চিত করতে পারল না; যিবূষিয়েরা আজও যিহূদা-সন্তানদের সঙ্গে যিরূশালেমে বাস করছে।