Joshua 15:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে সীমা আখোর উপত্যকা থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গীলগলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সীমানা এরপর আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গিয়ে উত্তর দিকে সেই গিল্‌গলে বাঁক নিল, যা সেই গিরিখাতের দক্ষিণে অবস্থিত অদুম্মীম গিরিপথের মুখোমুখি অবস্থিত। তা আরও এগিয়ে ঐন-শেমশের জলাশয়ের গা ঘেঁসে ঐন-রোগেল পর্যন্ত নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে সীমারেখাটা আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গেল এবং তা উত্তর দিকে উপত্যকার দক্ষিণে অদুম্মীমে উঠে যাওয়ার পথের উল্টাদিকে গিল্‌গল পর্যন্ত চলে গেল। গিল্‌গল থেকে ঐন্‌-শেমশের স্রোত পর্যন্ত গিয়ে সেটা ঐন্‌-রোগেলে বের হয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে সীমারেখাটা আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গেল এবং তা উত্তর দিকে উপত্যকার দক্ষিণে অদুম্মীমে উঠে যাওয়ার পথের উল্টাদিকে গিল্‌গল পর্যন্ত চলে গেল। গিল্‌গল থেকে ঐন্‌-শেমশের স্রোত পর্যন্ত গিয়ে সেটা ঐন্‌-রোগেলে বের হয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই সীমারেখা আখোর উপত্যকা হয়ে দবীর পর্যন্ত বিস্তৃত হল, তারপর উত্তর দিকে বাঁক ঘুরে আদুম্মিমের চড়াইয়ের সামনে গিল্‌গলের দিকে উত্তরে গেল এবং সেখান থেকে এন্-শেমেশের জলা পেরিয়ে এন্‌-রোগেল এ গিয়ে শেষ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরের সীমা আখোর উপত্যকা হয়ে দবীর পর্যন্ত গেছে| তারপর উত্তরে বাঁক নিয়ে গিল্গল পর্যন্ত গেছে| গিল্গল হচ্ছে সেই রাস্তার ওপারে যে রাস্তাটি অদুম্মীম পর্বতের মাঝখান দিয়ে গেছে| সেটা নদীর দক্ষিণে| ঐন্-শেমশ নদী পর্যন্ত সীমানা প্রসারিত| সীমার শেষ হচ্ছে ঐন্-রোগেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে সীমা আখোর তলভূমি থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারে অদুম্মীমের উপরের দিকে যাওয়ার রাস্তার সামনে গিল্‌গলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্‌ শেমশ নামে জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্‌ রোগেলে ছিল।