Joshua 15:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সীমা হিন্নোম-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ জেরুশালেমের দক্ষিণ পাশে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বতের চূড়া পর্যন্ত গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা বিন-হিন্নোম উপত্যকা দিয়ে উঠে যিবূষীয় নগরের (অর্থাৎ, জেরুশালেমের) দক্ষিণ দিকের ঢালে পৌঁছাল। সেখান থেকে তা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত হিন্নোম উপত্যকার পশ্চিমী পর্বতচূড়ার দিকে উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পর্ব্বত-শৃঙ্গ পর্য্যন্ত গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সীমা হিন্নোম-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তর প্রান্তে স্থিত পর্বত-শৃঙ্গ পর্যন্ত গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে সেটা যিবূশীয়দের শহরের, অর্থাৎ যিরূশালেমের দক্ষিণের ঢালু জায়গাটা বরাবর গিয়ে বেন-হিন্নোমের উপত্যকায় উঠে গেল। সেখান থেকে সীমারেখাটা রফায়ীম উপত্যকার উত্তর সীমার হিন্নোম উপত্যকার পশ্চিমে যে পাহাড় আছে সেখানে উঠে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে সেটা যিবূশীয়দের শহরের, অর্থাৎ জেরুজালেমের দক্ষিণের ঢালু জায়গাটা বরাবর গিয়ে বেন্তহিন্নোমের উপত্যকায় উঠে গেল। সেখান থেকে সীমারেখাটা রফায়ীম উপত্যকার উত্তর সীমার হিন্নোম উপত্যকার পশ্চিমে যে পাহাড় আছে সেখানে উঠে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে সেই সীমারেখা বেন-হিণ্ণোম উপত্যকা পেরিয়ে যিবুষীদের দক্ষিণ সীমান্ত অর্থাৎ জেরুশালেম পর্যন্ত বিস্তৃত হল, তারপর পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখে রফায়িম উপত্যকার উত্তর প্রান্তে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রসারিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই সীমানা আরো এগিয়ে গেছে য়িবুষদের শহরের দক্ষিণ ঘেঁষে বেন হিন্নোম উপত্যকা পর্যন্ত| (ঐ শহরটি জেরুশালেম নামে পরিচিত ছিল|) সেখানে সীমানা গেছে হিন্নোম উপত্যকার পশ্চিমে পাহাড়ের চূড়া পর্যন্ত| সেটা রফায়ীম উপত্যকার উত্তর দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ যিরুশালেমের দক্ষিণ দিকে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সামনে যা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বত-চূড়া পর্যন্ত গেল।