Joshua 16:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুলিবাঁটক্রমে ইউসুফ-বংশের অংশ জেরিকোর নিকটস্থ জর্ডান, অর্থাৎ পূর্ব দিকস্থিত জেরিকোর পানি থেকে, জেরিকো থেকে পর্বতময় দেশ দিয়ে উপরের দিকে উঠে গিয়ে মরুভূমিতে বেথেলে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের জন্য বরাদ্দ অংশ জর্ডনে, যিরীহোর জলাশয়ের পূর্বে শুরু হল, এবং সেখান থেকে মরুভূমি হয়ে বেথেলের পার্বত্য অঞ্চলে উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গুলিবাঁটক্রমে যোষেফ-সন্তানদের অংশ যিরীহোর নিকটস্থ যর্দ্দন, অর্থাৎ পূর্ব্ব দিক্স্থিত যিরীহোর জল অবধি, যিরীহো হইতে পর্ব্বতময় দেশ দিয়া ঊর্দ্ধগামী প্রান্তরে বৈথেলে গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গুলিবাঁটক্রমে যোষেফ-সন্তানদের অংশ যিরীহোর নিকটস্থ যর্দন, অর্থাৎ পূর্বদিক্স্থিত যিরীহোর জল অবধি, যিরীহো হইতে পর্বতময় দেশ দিয়া ঊর্ধ্বগামী প্রান্তরে বৈথেলে গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুলিবাঁট অনুসারে যোষেফ-গোষ্ঠীর লোকদের যে জায়গা দেওয়া হল তার সীমানা শুরু হল যিরীহোর উল্টাদিকে যিরীহোর ফোয়ারাটার পূর্ব দিকে যর্দন নদী থেকে। তারপর সীমারেখাটা মরু-এলাকার মধ্য দিয়ে গিয়ে বৈথেলের পাহাড়ী এলাকায় উঠে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুলিবাঁট অনুসারে ইউসুফ-গোষ্ঠীর লোকদের যে জায়গা দেওয়া হল তার সীমানা শুরু হল জেরিকোর উল্টাদিকে জেরিকোর ঝর্ণাটার পূর্ব দিকে জর্ডান নদী থেকে। তারপর সীমারেখাটা মরুভূমির মধ্য দিয়ে গিয়ে বেথেলের পাহাড়ী এলাকায় উঠে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বংশধরদের জন্য নির্দিষ্ট হল দেশের দক্ষিণ সীমা: যিরিহোর নিকটবর্তী জর্ডন নদী এবং যিরিহোর পূর্ব প্রান্তে অবস্থিত জলস্রোত থেকে যিরিহোর পার্বত্য অঞ্চল হয়ে প্রান্তরে বেথেল পর্যন্ত এদের সীমানা নিরূপিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ পরিবার যে দেশ পেয়েছিল তা শুরু হয়েছে যিরীহোর কাছে যর্দন নদী থেকে আর যিরীহোর পূর্ব দিকের নদী পর্যন্ত চলে গেছে| যিরীহো থেকে বৈথেলের পাহাড়ী দেশ পর্যন্ত এদেশের সীমানা প্রসারিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গুলিবাঁটের মাধ্যমে যোষেফের সন্তানদের অংশ যিরীহোর কাছে যর্দ্দন, অর্থাৎ পূর্ব দিকের যিরীহোর জল পর্যন্ত, যিরীহো থেকে পার্বত্য দেশ দিয়ে ঊর্দ্ধগামী মরুভূমি দিয়ে বৈথেলে গেল;