Joshua 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা গেষরবাসী কেনানীয়দের অধিকারচ্যুত করলো না, কিন্তু কেনানীয়েরা আজও পর্র্যন্ত আফরাহীমের মধ্যে বাস করে তাদের কর্মাধীন গোলাম হয়ে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গেষরে বসবাসকারী কনানীয়দের তারা অধিকারচ্যুত করেনি; আজও পর্যন্ত সেই কনানীয়েরা ইফ্রয়িমের লোকদের সঙ্গে বসবাস করছে, কিন্তু বেগার শ্রমিকের কাজ করতে তাদের বাধ্য করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা গেষরবাসী কনানীয়দিগকে অধিকারচ্যুত করিল না, কিন্তু কনানীয়েরা অদ্য পর্যন্ত ইফ্রয়িমের মধ্যে বাস করিয়া তাহাদের কর্ম্মাধীন দাস হইয়া রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা গেষরবাসী কনানীয়দিগকে অধিকারচ্যুত করিল না, কিন্তু কনানীয়েরা অদ্য পর্যন্ত ইফ্রয়িমের মধ্যে বাস করিয়া তাহাদের কর্মাধীন দাস হইয়া রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গেষরে যে সব কনানীয়েরা বাস করত তাদের তারা তাড়িয়ে বের করে দেয় নি। আজও তারা ইফ্রয়িম-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছে; তবে ইফ্রয়িম-গোষ্ঠীর দাস হিসাবে তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গেষরে যে সব কেনানীয়রা বাস করত তাদের তারা তাড়িয়ে বের করে দেয় নি। আজও তারা আফরাহীম-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছে; তবে আফরাহীম-গোষ্ঠীর গোলাম হিসাবে তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা গেষর নিবাসী কনানীদের উৎখাত করল না। কনানীরা আজও ইফ্রয়িম গোষ্ঠীর মাঝে তাদের অধীন দাস হয়ে বসবাস করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকরা গেষর শহর থেকে কনান বংশীয় লোকদের তাড়িয়ে দিতে পারে নি| তাই ইফ্রয়িম বংশীয় লোকদের সঙ্গেই তারা আজও বসবাস করছে| কিন্তু কনান বংশীয়রা ইফ্রয়িমের ক্রীতদাস হয়েই থেকে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা গেষরবাসী কনানীয়দের তাড়িয়ে দিল না, কিন্তু কনানীয়েরা আজ পর্যন্ত ইফ্রয়িমের মধ্যে বাস করতে থাকল এবং তাদের অধীনে দাস হয়ে থাকল।