Joshua 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পশ্চিম দিকে যফলেটিয়দের সীমার দিকে নিম্নতর বৈৎ-হোরোনের সীমা পর্র্যন্ত, গেষর পর্র্যন্ত গমন করলো এবং তার সীমান্তভাগ ছিল সমুদ্রে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে পশ্চিমদিকে নেমে গিয়ে তা নিম্নতর বেথ-হোরোণের এলাকা ও গেষর হয়ে যফ্‌লেটীয়দের এলাকায় পৌঁছে, ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পশ্চিম দিকে যফ্‌লেটীয়দের সীমার দিকে নিম্নতর বৈৎ-হোরোণের সীমা পর্য্যন্ত, গেষর পর্য্যন্ত গমন করিল, এবং তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পশ্চিম দিকে যফ্‌লেটীয়দের সীমার দিকে নিম্নতর বৈৎ-হোরোণের সীমা পর্যন্ত, গেষর পর্যন্ত গমন করিল, এবং তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সীমারেখাটা পশ্চিমে নেমে গিয়ে নীচের বৈৎ-হোরোণের এলাকা পর্যন্ত যফ্‌লেটীয়দের জায়গায় গিয়ে সেখান থেকে গেষরে গেল এবং ভূমধ্য সাগরে গিয়ে সীমানাটা শেষ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সীমারেখাটা পশ্চিমে নেমে গিয়ে নীচের বৈৎ-হোরোণের এলাকা পর্যন্ত যফ্‌লেটীয়দের জায়গায় গিয়ে সেখান থেকে গেষরে গেল এবং ভূমধ্যসাগরে গিয়ে সীমানাটা শেষ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং পশ্চিমে যফ্‌লেটীয়দের এলাকার সীমান্তে বেথ-হোরোণের নিম্নভূমির প্রান্তে গেষর এবং ভূমধ্যসাগর পর্যন্ত তাদের সীমানা নিরূপিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সীমানা গেছে পশ্চিমে যফ্লেট বংশীয় লোকদের সীমা পর্যন্ত| তারপর নিম্ন বৈৎ‌-হোরোণ, গেষর হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পশ্চিম দিকে যফ্‌লেটীয়দের সীমার দিকে নিচে বৈৎ-হোরোণের সীমা পর্যন্ত, গেষর পর্যন্ত গেল এবং তার শেষ সীমানা মহাসমুদ্রে ছিল।