Joshua 16:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজ নিজ গোষ্ঠী অনুসারে আফরাহীম-বংশের লোকদের সীমা এরকম পূর্ব দিকে উচ্চতর বৈৎ-হোরোন পর্র্যন্ত অটারোৎ-অদ্দর তাদের অধিকারের সীমা হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোষ্ঠী অনুসারে এই হল ইফ্রয়িমের এলাকা: তাদের উত্তরাধিকারের সীমানা পূর্বে অটারোৎ-অদ্দর থেকে উচ্চতর বেথ-হোরোণ পর্যন্ত গেল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের সীমা এই; পূর্ব্ব দিকে উচ্চতর বৈৎ-হোরোণ পর্য্যন্ত অটারোৎ-অদ্দর তাহাদের অধিকারের সীমা হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের সীমা এই; পূর্বদিকে উচ্চতর বৈৎ-হোরোণ পর্যন্ত অটারোৎ-অদ্দর তাহাদের অধিকারের সীমা হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোর জায়গা হল এই: পূর্ব দিকে তাদের সম্পত্তির সীমারেখা অটারোৎ-অদ্দর থেকে শুরু হয়ে উপরের বৈৎ-হোরোণে গিয়ে ভূমধ্য সাগর পর্যন্ত গেল। তারপর উত্তর দিকে সেই সীমারেখা মিক্মথত থেকে ঘুরে পূর্ব দিকে তানৎ-শীলো পার হয়ে যানোহের পূর্ব দিকে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোর জায়গা হল এই: পূর্ব দিকে তাদের সম্পত্তির সীমারেখা অটারোৎ-অদ্দর থেকে শুরু হয়ে উপরের বৈৎ-হোরোণে গিয়ে ভূমধ্যসাগর পর্যন্ত গেল। তারপর উত্তর দিকে সেই সীমারেখা মিক্মথত থেকে ঘুরে পূর্ব দিকে তানৎ-শীলো পার হয়ে যানোহের পূর্ব দিকে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িম গোষ্ঠীর পরিবার সমূহের নির্দিষ্ট অঞ্চল এই: পূর্ব দিকে বেথ-হোরোণের উঁচু অঞ্চল থেকে অটারোৎ-অদ্দর হয়ে তাদের সীমানা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দেশের পূর্ব সীমা যেটা ইফ্রয়িমের উত্তরপুরুষদের দেওয়া হয়েছিল সেটির শুরু অটারোত্-অদ্দর থেকে যেটি ছিল উচ্চ বৈৎ-হোরোণের কাছে পশ্চিম সীমানার শুরু মিক্মথাথ থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের নিজের গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানদের সীমা এই; পূর্ব দিকে উপরের বৈৎ-হোরোণ পর্যন্ত অটারোৎ-অদ্দর তাঁদের অধিকারের সীমা হল;