Joshua 16:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই সীমা তপূহ থেকে পশ্চিম দিক হয়ে কান্না স্রোতে গেল ও তার সীমান্ত ভাগ সমুদ্রে ছিল। স্ব স্ব গাষ্ঠী অনুসারে আফরাহীম-সন্তানদের বংশের এই অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তপূহ থেকে সেই সীমানা পশ্চিমে কান্না গিরিখাতের দিকে গেল ও ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। গোষ্ঠী অনুসারে, এই হল ইফ্রয়িম বংশের উত্তরাধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সীমা তপূহ হইতে পশ্চিম দিক্‌ হইয়া কান্না স্রোতে গেল, ও তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের বংশের এই অধিকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সীমা তপূহ হইতে পশ্চিমদিক্‌ হইয়া কান্না স্রোতে গেল, ও তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের বংশের এই অধিকার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকের সেই সীমারেখা তপূহ থেকে পশ্চিম দিকে কান্না শুকনা নদী হয়ে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হল। এই হল ইফ্রয়িম-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকের সেই সীমারেখা তপূহ থেকে পশ্চিম দিকে কান্না শুকনা নদী হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল আফরাহীম-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই সীমারেখা তপুয়াহ্ থেকে পশ্চিম দিকে কান্নাহ্ স্রোত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এই ছিল ইফ্রয়িম গোষ্ঠীভুক্ত পরিবারগুলি এলাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীমানাটি তপূহ থেকে পশ্চিমদিকে কানা নদীর দিকে গেছে এবং শেষ হয়েছে ভূমধ্যসাগরে| এই সমস্ত জায়গা ইফ্রয়িমের বংশধরদের দেওয়া হয়েছিল| সেই পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবার একটা করে অংশ পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সীমা তপূহ থেকে পশ্চিম দিক হয়ে কান্না স্রোতে গেল ও তার সীমান্তভাগ মহাসমুদ্রে ছিল। নিজের নিজের গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানেরা তাঁদের বংশের এই অধিকার পেল।