Joshua 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, মানাশা-বংশের লোকদের অধিকারের মধ্যে আফরাহীম-বংশের লোকদের জন্য পৃথক্‌কৃত নানা নগর ও সেগুলোর গ্রাম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে মনঃশি সন্তানদের উত্তরাধিকারের মধ্যে পড়া সেইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলিও যুক্ত হল, যেগুলি ইফ্রয়িম সন্তানদের জন্য পৃথক করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা ছাড়া মনঃশি-সন্তানগণের অধিকারের মধ্যে ইফ্রয়িম-সন্তানগণের জন্য পৃথক্‌কৃত নানা নগর ও সে সকলের গ্রাম ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা ছাড়া মনঃশি-সন্তানগণের অধিকারের মধ্যে ইফ্রয়িম-সন্তানগণের জন্য পৃথক্‌কৃত নানা নগর ও সেই সকলের গ্রাম ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া মনঃশি-গোষ্ঠীর সম্পত্তির মধ্যেকার কতগুলো শহর ও তাদের আশেপাশের গ্রামগুলো ইফ্রয়িম-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া মানশা-গোষ্ঠীর সম্পত্তির মধ্যেকার কতগুলো শহর ও তাদের আশেপাশের গ্রামগুলো আফরাহীম-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ছাড়াও মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকার মধ্যে ইফ্রয়িম গোষ্ঠীর জন্য বিভিন্ন নগর ও সেগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চল পৃথক করে নির্দিষ্ট হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের অধিকাংশ সীমান্ত শহরই আসলে মনঃশির সীমানায়, কিন্তু ইফ্রয়িমের বংশধররা এই সব শহর এবং মাঠঘাট পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া মনঃশি-সন্তানদের অধিকারের মধ্যে ইফ্রয়িম-সন্তানদের জন্য আলাদা করে রাখা অনেক শহর ও তাদের গ্রামগুলিও ছিল।