Joshua 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দক্ষিণ দিকে আফরাহীম ও উত্তর দিকে মানশার অধিকারে ছিল এবং সমুদ্র তার সীমা ছিল; তারা উত্তর দিকে আশের ও পূর্ব দিকে ইষাখরের পার্শ্ববর্তী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ দিকের দেশটি ছিল ইফ্রয়িমের অধিকারভুক্ত, যা মনঃশির উত্তর দিকে অবস্থিত ছিল। মনঃশির এলাকা ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাল এবং উত্তর দিকে আশের ও পূর্বদিকে ইষাখর তার সীমানা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দক্ষিণদিকে ইফ্রয়িমের ও উত্তরদিকে মনঃশির অধিকার ছিল, এবং সমুদ্র তাহার সীমা ছিল; তাহারা উত্তরদিকে আশেরের ও পূর্ব্বদিকে ইষাখরের পার্শ্ববর্ত্তী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দক্ষিণ দিকে ইফ্রয়িমের ও উত্তর দিকে মনঃশির অধিকার ছিল, এবং সমুদ্র তাহার সীমা ছিল; তাহারা উত্তর দিকে আশেরের ও পূর্বদিকে ইষাখরের পার্শ্ববর্তী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুকনা নদীর দক্ষিণে ছিল ইফ্রয়িম-গোষ্ঠীর জায়গা আর উত্তরে ছিল মনঃশি-গোষ্ঠীর জায়গা। মনঃশি-গোষ্ঠীর পশ্চিম সীমানা ছিল ভূমধ্য সাগর, উত্তরে ছিল আশের-গোষ্ঠীর সীমানা এবং পূর্ব দিকে ছিল ইষাখর-গোষ্ঠীর সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুকনা নদীর দক্ষিণে ছিল আফরাহীম-গোষ্ঠীর জায়গা আর উত্তরে ছিল মানশা-গোষ্ঠীর জায়গা। মানশা-গোষ্ঠীর পশ্চিম সীমানা ছিল ভূমধ্যসাগর, উত্তর দিকে ছিল আশের-গোষ্ঠীর সীমানা এবং পূর্ব দিকে ছিল ইষাখর-গোষ্ঠীর সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্রোতের দক্ষিণ তীর ইফ্রয়িম গোষ্ঠীর ও উত্তর তীর ছিল মনঃশি গোষ্ঠীর অধিকারে এবং এদের এলাকা বিস্তৃত ছিল ভূমধ্যসাগর পর্যন্ত। এদের উত্তর দিকে ছিল আশের ও পূর্ব দিকে ইষাখর গোষ্ঠীর এলাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দক্ষিণ দিকের জমি জায়গা ছিল ইফ্রয়িমের| উত্তরদিকটা ছিল মনঃশির দখলে, পশ্চিম সীমা ভূমধ্যসাগর| এই সীমানা উত্তর দিকে আশেরদের দেশ পর্যন্ত এবং পূর্বদিকে ইষাখরের দেশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণ দিকে ইফ্রয়িমের ও উত্তরদিকে মনঃশির অধিকার ছিল এবং মহাসমুদ্র তার সীমা ছিল; তারা উত্তর দিকে আশেরের ও পূর্ব দিকে ইশাখরের পাশে ছিল।