Joshua 17:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইষাখর ও আশেরের মধ্যে আশেপাশের সব গ্রাম সহ বৈ-শান ও আশেপাশের সব গ্রাম সহ যিব্‌লিয়ম ও আশেপাশের সব গ্রাম সহ দোর-নিবাসীরা এবং আশেপাশের সব গ্রাম সহ ঐন্‌-দোর-নিবাসীরা ও আশেপাশের সব গ্রাম সহ তানকা-নিবাসী ও আশেপাশের সব গ্রাম সহ মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি পাহাড়ী এলাকা মানশার অধিকারে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষাখর ও আশেরের সীমার মধ্যে মনঃশি চারপাশের উপনিবেশ সমেত বেথ-শান, যিব্‌লিয়ম এবং দোরের, ঐনদোরের, তানকের ও মগিদ্দোর অধিবাসীদেরও লাভ করল। (তালিকায় অন্তর্ভুক্ত তৃতীয় নগরটি হল নাফোৎ )।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটী উপগিরি মনঃশির অধিকার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি উপগিরি মনঃশির অধিকার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষাখর ও আশের-গোষ্ঠীর সীমানার মধ্যেকার বৈৎ-শান, যিব্‌লিয়ম ও সেগুলোর আশেপাশের সব গ্রাম মনঃশি-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। এছাড়া দোর, ঐন্‌-দোর, তানক ও মগিদ্দোর লোক সুদ্ধ এই সব শহর এবং সেগুলোর আশেপাশের সব গ্রাম মনঃশি-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। শেষ তিনটা শহর ও তাদের সংগেকার গ্রামগুলো ছিল পাহাড়ী এলাকায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইষাখর ও আশের-গোষ্ঠীর সীমানার মধ্যেকার বৈৎ-শান, যিব্‌লিয়ম ও সেগুলোর আশেপাশের সব গ্রাম মানশা-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। এছাড়া দোর, ঐন্‌-দোর, তানক ও মগিদ্দোর লোক সুদ্ধ এই সব শহর এবং সেগুলোর আশেপাশের সব গ্রাম মানশা-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। শেষ তিনটা শহর ও তাদের সংগেকার গ্রামগুলো ছিল পাহাড়ী এলাকায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষাখর ও আশের গোষ্ঠীর মধ্যবর্তী এলাকায় গ্রামাঞ্চলসহ বেথ-শেয়ান, যিব্‌লিয়াম, দোর-নিবাসী, এন-দোর নিবাসী, তানাকা নিবাসী ও মেগিদ্দো নিবাসীদের অঞ্চল (তৃতীয়টি দোর-এলাকায় স্থিত) মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষাখর এবং আশের অঞ্চলেরও কয়েকটি শহর ছিল মনঃশির পরিবারগোষ্ঠীর আয়ত্ত্বাধীন| তারা বৈৎ‌-শান, যিব্লিয়ম এবং আশে-পাশের কয়েকটি ছোট শহরেও বাস করত| তারা দোর, ঐন্-দোর, তানক, মগিদ্দো এবং আশেপাশের ছোটখাট শহরগুলোয়় থাকত| নাফোতের তিনটি শহরেও ছিল ওদের বসবাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইষাখরের ও আশেরের মধ্যে অবস্থিত উপনগরগুলির সঙ্গে বৈৎ-শান ও এর উপনগরগুলির সঙ্গে যিব্‌লিয়ম ও এর উপনগরগুলির সঙ্গে দোর-নিবাসীরা এবং এর উপনগরগুলির সঙ্গে ঐন্‌-দোর-নিবাসীরা ও এর উপনগরগুলির সঙ্গে তানক-নিবাসীরা ও এর উপনগরগুলির সঙ্গে মগিদ্দোনিবাসীরা, এই তিনটি পাহাড়ে মনঃশির অধিকার ছিল।