Joshua 17:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও মানশার লোকেরা সেসব নগরবাসীকে অধিকারচ্যুত করতে পারল না; কেনানীয়েরা সেই দেশে বাস করতে স্থির সঙ্কল্প ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, মনঃশির সন্তানেরা এসব নগর দখল করতে পারেনি, কারণ কনানীয়েরা ওইসব অঞ্চলে বসবাস করার জন্য বদ্ধপরিকর হয়েই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি মনঃশি-সন্তানগণ সেই সেই নগরনিবাসীদিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; কনানীয়েরা সেই দেশে বাস করিতে স্থিরসঙ্কল্প ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি মনঃশি-সন্তানগণ সেই সেই নগর-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; কনানীয়েরা সেই দেশে বাস করিতে স্থির সঙ্কল্প ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর লোকেরা কিন্তু ঐ সব শহর ও গ্রাম দখল করতে পারে নি, কারণ কনানীয়েরা স্থির করেছিল যে, তারা ঐ জায়গা ছেড়ে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর লোকেরা কিন্তু ঐ সব শহর ও গ্রাম দখল করতে পারে নি, কারণ কেনানীয়রা স্থির করেছিল যে, তারা ঐ জায়গা ছেড়ে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু মনঃশি গোষ্ঠীর লোকেরা এই নগরগুলির দখল করতে পারল না। দেশের এই অঞ্চলে কনানীরা তাদের অধিকার বজায় রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির লোকরা ঐসব শহর দখল করতে পারে নি| সেই জন্য কনানীয় লোকরা এসব অঞ্চলে বসবাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও মনঃশি-সন্তানেরা সেই সমস্ত নগরের অধিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করতে পারল না; কারণ কনানীয়েরা সেই দেশে বাস করার জন্য দৃঢ় সঙ্কল্প ছিল।