Joshua 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল যখন শক্তিশালী হয়ে উঠলো তখন কেনানীয়দেরকে কর্মাধীন গোলাম করলো, সমপূর্ণভাবে অধিকারচ্যুত করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশ্য, ইস্রায়েলীরা যখন আরও শক্তিশালী হল, তখন তারা কনানীয়দের বেগার শ্রমিক হতে বাধ্য করল, কিন্তু সেখান থেকে তাদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ যখন প্রবল হইল, তখন কনানীয়দিগকে কর্ম্মাধীন দাস করিল, সম্পূর্ণরূপে অধিকারচ্যুত করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ যখন প্রবল হইল, তখন কনানীয়দিগকে কর্মাধীন দাস করিল, সম্পূর্ণরূপে অধিকারচ্যুত করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ইস্রায়েলীয়েরা যখন শক্তিশালী হয়ে উঠল তখন তারা কনানীয়দের তাদের দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিল। কিন্তু দেশ থেকে তাদের সবাইকে তারা তাড়িয়ে দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে বনি-ইসরাইলরা যখন শক্তিশালী হয়ে উঠল তখন তারা কেনানীয়দের তাদের গোলাম হিসাবে কাজ করতে বাধ্য করেছিল। কিন্তু দেশ থেকে তাদের সবাইকে তারা তাড়িয়ে দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তীকালে ইসরায়েলীরা প্রবল হয়ে উঠে কনানীদের তাদের অধীনে দাস্যবৃত্তিতে নিয়োগ করল, কিন্তু তাদের উচ্ছেদ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলবাসীরা বেশ শক্তিশালী হয়ে উঠল| তারা জোর করে কনানদের তাদের সব কাজকর্ম করে দিতে বললো| তবে তাদের দেশ ছেড়ে চলে যেতে জোর করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল-সন্তানেরা যখন শক্তিশালী হয়ে উঠল, তখন কনানীয়দের তাদের দাস করল, কিন্তু সম্পূর্ণভাবে অধিকার থেকে বঞ্চিত করল না।