Joshua 17:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফের বংশের লোকেরা ইউসাকে বললো, আপনি অধিকার হিসেবে আমাকে কেবল এক অংশ ও এক ভাগ কেন দিলেন? এই যাবৎ মাবুদ আমাকে দোয়া করাতে আমি বড় জাতি হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের সন্তানেরা যিহোশূয়কে বলল, “আপনি কেন এক উত্তরাধিকাররূপে আমাদের শুধু একটি অংশ ও একটি ভাগ দিয়েছেন? আমরা বহুসংখ্যক এক জাতি, এবং সদাপ্রভু আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ-সন্তানগণ যিহোশূয়কে কহিল, আপনি অধিকারার্থে আমাকে কেবল এক অংশ ও এক ভাগ কেন দিলেন? এ যাবৎ সদাপ্রভু আমাকে আশীর্ব্বাদ করাতে আমি বড় জাতি হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ-সন্তানগণ যিহোশূয়কে কহিল, আপনি অধিকারার্থে আমাকে কেবল এক অংশ ও এক ভাগ কেন দিলেন? এ যাবৎ সদাপ্রভু আমাকে আশীর্বাদ করাতে আমি বড় জাতি হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ-গোষ্ঠীর লোকেরা গিয়ে যিহোশূয়কে বলল, “সম্পত্তি হিসাবে কেন আপনি আমাদের মাত্র একটা ভাগ দিয়েছেন? সদাপ্রভুর আশীর্বাদে আমাদের লোকসংখ্যা অনেক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ-গোষ্ঠীর লোকেরা গিয়ে ইউসাকে বলল, “সম্পত্তি হিসাবে কেন আপনি আমাদের মাত্র একটা ভাগ দিয়েছেন? মাবুদের দোয়ায় আমাদের লোকসংখ্যা অনেক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বংশধরেরা যিহোশূয়ের কাছে দাবী জানাল: কেন আপনি উত্তরাধিকারস্বরূপ আমাদের মাত্র একটি এলাকা দিলেন? প্রভুর আশীর্বাদে আমাদের জনসংখ্যা এখন বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের পরিবারগোষ্ঠী যিহোশূয়কে বলল, “আপনি আমাদের শুধু একটা জায়গাই দিয়েছেন| কিন্তু আমরা এত জন| প্রভুর দেওয়া এতখানি জায়গা থেকে আপনি কেন আমাদের মাত্র এক ভাগ দিলেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফের সন্তানেরা যিহোশূয়কে বলল, “আপনি অধিকার করার জন্য আমাদেরকে এক অংশ ও এক ভাগ কেন দিলেন? এখনও পর্যন্ত সদাপ্রভু আমাকে আশীর্বাদ করাতে আমি বড় জাতি হয়েছি।”