Joshua 17:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা তাদের বললেন, যদি তুমি বড় জাতি হয়ে থাক, তবে ঐ অরণ্যে উঠে যাও; ঐ স্থানে পরিষীয় ও রফায়ীয়দের দেশে নিজের জন্যে বন কেটে ফেল, কেননা পর্বতময় আফরাহীম প্রদেশ তোমার জন্য সঙ্কীর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা যদি এতই বহুসংখ্যক,” যিহোশূয় উত্তর দিলেন, “এবং ইফ্রয়িমের পার্বত্য প্রদেশ তোমাদের জন্য খুব ছোটো হয়ে যাচ্ছে, তবে অরণ্যে উঠে যাও এবং সেই পরিষীয় ও রফায়ীয়দের দেশে গিয়ে সেখানে নিজেদের জন্য তোমরা জমিজায়গা পরিষ্কার করে নাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় তাহাদিগকে কহিলেন, যদি তুমি বড় জাতি হইয়া থাক, তবে ঐ অরণ্যে উঠিয়া যাও; ঐ স্থানে পরিষীয়দের ও রফায়ীয়দের দেশে আপনার জন্যে বন কাটিয়া ফেল, কেননা পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ তোমার পক্ষে সঙ্কীর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় তাহাদিগকে কহিলেন, যদি তুমি বড় জাতি হইয়া থাক, তবে ঐ অরণ্যে উঠিয়া যাও; ঐ স্থানে পরিষীয়দের ও রফায়ীয়দের দেশে আপনার জন্য বন কাটিয়া ফেল, কেননা পর্বতময় ইফ্রয়িম প্রদেশ তোমার পক্ষে সঙ্কীর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যিহোশূয় বললেন, “লোকসংখ্যা যদি তোমাদের এতই বেশী এবং ইফ্রয়িমের পাহাড়ী এলাকাতে যদি তোমাদের না কুলায় তবে পরীষীয় ও রফায়ীয়দের দেশের বন-জংগল কেটে ফেলে নিজেদের জন্য জমি তৈরী করে নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইউসা বললেন, “লোকসংখ্যা যদি তোমাদের এতই বেশী এবং আফরাহীমের পাহাড়ী এলাকাতে যদি তোমাদের না কুলায় তবে পরীষীয় ও রফায়ীয়দের দেশের বন্তজংগল কেটে ফেলে নিজেদের জন্য জমি তৈরী করে নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তাদের বললেন, তোমাদের জনসংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তোমরা বনাঞ্চলে পরিষী ও রাফায়িমদের এলাকায় চলে যাও এবং সেখানে বন কেটে বসতি কর কারণ ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল তোমাদের পক্ষে অপরিসর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় বললেন, “বেশ তোমরা যদি প্রচুর লোকজন হও তাহলে ওপরের অরণ্যে ঢাকা পাহাড়ী দেশে চলে যাও, সেখানকার বন কেটে পরিষ্কার করে ব্যবহারযোগ্য কর| সে জায়গায় এখন পরিষীয় আর রফায়ীয়রা থাকে| কিন্তু যদি পাহাড়ী দেশ ইফ্রয়িম তোমাদের জন্য যথেষ্ট না হয় তাহলে তোমরা আরো উচ্চ পাহাড়ী দেশে যাও এবং সেখানকার সব জায়গা দখল করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় তাদেরকে বললেন, “যদি তুমি বড় জাতি হয়ে থাক, তবে ঐ জঙ্গলের দিকে উঠে যাও; ঐ জায়গায় পরিষীয়দের ও রফায়ীয়দের দেশে নিজেদের জন্য বন কেটে ফেল, কারণ পার্বত্য ইফ্রয়িম প্রদেশ তোমার পক্ষে সঙ্কীর্ণ।”