Joshua 17:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফের বংশের লোকেরা বললো, এই পর্বতময় দেশে আমাদের সংকুলান হয় না এবং যে সমস্ত কেনানীয় সমভূমিতে বাস করে, বিশেষ করে যারা বৈৎ-শান ও সেই স্থানের আশেপাশের গ্রামগুলো এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের সন্তানেরা উত্তর দিল, “সেই পার্বত্য প্রদেশ আমাদের জন্য যথেষ্ট নয়, আর সমতলে, বিশেষত, বেথ-শানে ও সেখানকার উপনিবেশগুলিতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বসবাসকারী কনানীয়দের কাছে লৌহরথ আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ-সন্তানগণ কহিল, এই পর্ব্বতময় দেশে আমাদের সম্পোষ্য হয় না, এবং যে সমস্ত কনানীয় তলভূমিতে বাস করে, বিশেষতঃ বৈৎ-শানে ও তথাকার উপনগরসমূহে এবং যিষ্রিয়েল তলভূমিতে বাস করে, তাহাদের লৌহরথ আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ-সন্তানগণ কহিল, এই পর্বতময় দেশে আমাদের সম্পোষ্য হয় না, এবং যে সমস্ত কনানীয় তলভূমিতে বাস করে, বিশেষতঃ বৈৎ-শানে ও তথাকার উপনগরসমূহে এবং যিষ্রিয়েল তলভূমিতে বাস করে, তাহাদের লৌহরথ আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ-গোষ্ঠীর লোকেরা উত্তরে বলল, “পাহাড়ী এলাকার জায়গায় আমাদের কুলায় না এবং যে সব কনানীয়েরা সমভূমির বৈৎ-শান ও তার আশেপাশের গ্রামগুলোতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে তাদের সকলেরই লোহার রথ আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ-গোষ্ঠীর লোকেরা জবাবে বলল, “পাহাড়ী এলাকার জায়গায় আমাদের কুলায় না এবং যে সব কেনানীয়রা সমভূমির বৈৎ-শান ও তার আশেপাশের গ্রামগুলোতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে তাদের সকলেরই লোহার রথ আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্‌রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের লোকেরা বলল, “এটা সত্যিই যে পাহাড়ী দেশ ইফ্রয়িম বেশ ছোট জায়গা| কিন্তু সেখানে বসবাসকারী কনানীয়দের কাছে আছে বেশ শক্তিশালী অস্ত্রশস্ত্র| তাদের আবার লোহার রথও আছে| কনানরা যিষ্রিয়েল উপত্যকা বৈৎ‌-শান আর সেখানকার সব ছোটখাট শহর দখল করে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফের সন্তানরা বলল, “এই পার্বত্য দেশ আমাদের জন্য যথেষ্ট নয় এবং যে সমস্ত কনানীয় উপত্যকায় বাস করে, বিশেষভাবে বৈৎ-শানে ও সেই জায়গার নগরগুলিতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।”