Joshua 17:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর (ঐ অংশ) নিজ নিজ গোষ্ঠী অনুসারে মানশার অন্যান্য সন্তানদের হল; তারা হল: অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর ও শমীদার গোষ্ঠীর লোকেরা। এরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে ইউসুফের পুত্র মানশার পুত্র-সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব এই অংশটি মনঃশি বংশের অবশিষ্ট লোকদের জন্য—অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর ও শমীদা গোষ্ঠীর জন্য বরাদ্দ হল। গোষ্ঠী অনুসারে এরাই যোষেফের ছেলে মনঃশির অন্যান্য পুরুষ বংশধর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর [ঐ অংশ] আপন আপন গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হইল; তাহারা এই এই, অবীয়েষরের সন্তানগণ, হেলকের সন্তানগণ, অস্রীয়েলের সন্তানগণ, শেখমের সন্তানগণ, হেফরের সন্তানগণ ও শমীদার সন্তানগণ; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফর পুত্র মনঃশির পুত্রসন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর [ঐ অংশ] আপন আপন গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হইল; তাহারা এই এই- অবীয়েষরের সন্তানগণ, হেলকের সন্তানগণ, অস্রীয়েলের সন্তানগণ, শেখমের সন্তানগণ, হেফরের সন্তানগণ ও শমীদার সন্তানগণ; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফের পুত্র মনঃশির পুত্রসন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মনঃশি-গোষ্ঠীর বাকী সব বংশের লোকদের, অর্থাৎ অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর এবং শমীদার বংশের লোকদের কনান দেশে জায়গা-জমি দেওয়া হয়েছিল। বংশের দিক থেকে এরাই ছিল যোষেফের ছেলে মনঃশির বাকী সব পুরুষ বংশধর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মানশা-গোষ্ঠীর বাকী সব বংশের লোকদের, অর্থাৎ অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর এবং শমীদার বংশের লোকদের কেনান দেশে জায়গা-জমি দেওয়া হয়েছিল। বংশের দিক থেকে এরাই ছিল ইউসুফের ছেলে মানশার বাকী সব পুরুষ বংশধর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি গোষ্ঠীর অন্যান্য লোকদের জন্যও পারিবারিক ভিত্তিতে এলাকা বণ্টন করে দেওয়া হল। আবিয়েষর, হেলেক, আস্‌রিয়েল, শেখেম, হেফের ও শেমিদা—সপরিবারে এঁরাই ছিলেন যোষেফের পুত্র মনঃশির পুত্রসন্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠীর অন্যান্য পরিবারকেও জমি দান করা হয়েছিল| এই সব পরিবারের কর্তা হচ্ছে অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর এবং শমীদা| এরা সব মনঃশির অন্যান্য পুত্র আর মনঃশি হলেন যোষেফের পুত্র| এদের পরিবারগুলি জমির ভাগ পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর [ঐ অংশ] নিজের নিজের গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হল; তারা এই এই, অবীয়েষরের সন্তানেরা, হেলকের সন্তানেরা, অস্রীয়েলের সন্তানেরা, শেখমের সন্তানেরা, হেফরের সন্তানেরা ও শমীদার সন্তানেরা; এরা নিজের নিজের গোষ্ঠী অনুসারে যোষেফের সন্তান, মনঃশির পুত্রসন্তান।