Joshua 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশার সন্তান মাখীরের সন্তান গিলিয়দের সন্তান হেফরের পুত্র সলফাদের পুত্র-সন্তান ছিল না; কেবল কয়েকটি কন্যা ছিল; তার কন্যাদের নাম মহলা, নোয়া, হগলা, মিল্কা ও তির্সা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, তার ছেলে হেফর, তার ছেলে সল্‌ফাদের কোনও পুত্রসন্তান ছিল না, কিন্তু শুধু এই কয়েকটি মেয়ে ছিল, যাদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু মনঃশির সন্তান মাখীরের সন্তান গিলিয়দের সন্তান হেফরের পুত্র সল্‌ফাদের পুত্রসন্তান ছিল না; কেবল কতিপয় কন্যা ছিল; তাহার কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু মনঃশির সন্তান মাখীরের সন্তান গিলিয়দের সন্তান হেফরের পুত্র সল্‌ফাদের পুত্রসন্তান ছিল না; কেবল কতিপয় কন্যা ছিল; তাহার কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশির ছেলে মাখীর, মাখীরের ছেলে গিলিয়দ, গিলিয়দের ছেলে হেফর, এবং হেফরের ছেলে সল্‌ফাদ। সল্‌ফাদের কেবল মেয়ে ছিল, ছেলে ছিল না। সেই মেয়েদের নাম হল মহলা, নোয়া হগ্‌লা, মিল্কা ও তির্সা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশার ছেলে মাখীর, মাখীরের ছেলে গিলিয়দ, গিলিয়দের ছেলে হেফর, এবং হেফরের ছেলে সল্‌ফাদ। সল্‌ফাদের কেবল মেয়ে ছিল, ছেলে ছিল না। সেই মেয়েদের নাম হল মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির পুত্র মাখির, মাখিরের পুত্র গিলিয়দ, গিলিয়দের পুত্র হেফের, হেফেরের পুত্র সলোফাদের কয়েকটি কন্যা ছাড়া কোন পুত্রসন্তান ছিল না। তাঁর কন্যাদের নাম যথাক্রমে মহলা, নোয়া, হগ্‌লা, মিলকা ও তির্‌সা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সল্ফাদ হচ্ছে হেফরের পুত্র| হেফরের পিতা গিলিয়দ| গিলিয়দের পিতা মাখীর আর মাখীরের পিতা হচ্ছে মনঃশি| সল্ফাদের কোন পুত্র ছিল না বটে, কিন্তু পাঁচটি কন্যা ছিল| তাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা আর তির্সা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মনঃশির সন্তান মাখীরের সন্তান গিলিয়দের সন্তান হেফরের ছেলে সল্‌ফাদের কোন ছেলে ছিল না; শুধু কতগুলি মেয়ে ছিল; তার মেয়েদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।