Joshua 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে জর্ডানের পরপারস্থ গিলিয়দ ও বাশন দেশ ছাড়া মানশার দিকে দশ ভাগ পড়লো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডনের পূর্বপাড়ে গিলিয়দ ও বাশন ছাড়াও মনঃশি বংশের ভাগে আরও দশ খণ্ড জমি এল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যর্দ্দনের পরপারস্থ গিলিয়দ ও বাশন দেশ ভিন্ন মনঃশির দিকে দশ ভাগ পড়িল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যর্দনের পরপারস্থ গিলিয়দ ও বাশন দেশ ভিন্ন মনঃশির দিকে দশ ভাগ পড়িল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দনের পূর্ব দিকের গিলিয়দ ও বাশন ছাড়াও মনঃশি-গোষ্ঠীর ভাগে পড়ল আরও দশ খণ্ড জমি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডানের পূর্ব দিকের গিলিয়দ ও বাশন ছাড়াও মানশা-গোষ্ঠীর ভাগে পড়ল আরও দশ খণ্ড জমি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর ফলে জর্ডনের ওপারে গিলিয়দ ও বাশান প্রদেশ ছাড়াও মনঃশি গোষ্ঠীর ভাগে দশটি অংশ দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব মনঃশির পরিবারগোষ্ঠী যর্দন নদীর পশ্চিমে দশটা জমি এবং যর্দন নদীর পূর্ব পারের আরো দুটো জায়গা গিলিয়দ এবং বাশন পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যর্দ্দনের পূর্ব পাড়ে গিলিয়দ ও বাশন দেশ ছাড়াও মনঃশির দিকে দশ ভাগ পড়ল;